বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের পৌর বাজার এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবদলের সদস্যসচিব রাশেদ উদ দৌলার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্যসচিব শাহাদত হোসেন চৌধুরী।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ, সদস্যসচিব আবু সাঈদ বাবু এবং ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বকর সিদ্দিকসহ অন্য নেতারা।
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে আসে। এরপর নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

