Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
প্রবাস

ওয়েলসের নিউপোর্টে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

যুক্তরাজ্যের ওয়েলসের নিউপোর্ট শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬। গত ৩০ অক্টোবর মেলোনিয়াম সেন্টারে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ৪০টি দল অংশ নেয়।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টে সকাল ১২টা থেকে খেলা শুরু হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো একের পর এক রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়। খেলোয়াড়দের নৈপুণ্য, নিখুঁত শট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী মাবস নূরের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, নিউপোর্টের কাউন্সিলর সাহেদ আদনান, ওয়েলস এন্টারপ্রাইজ অ্যান্ড ডাইভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং ওয়েলস কাউন্সিল ফর ভলান্টারি অ্যাকশনের ন্যাশনাল স্পোর্টস ডাইভার্সিটি ম্যানেজার রাজমা বেগম, কিড কেয়ার ফর ইউর প্রতিষ্ঠাতা রুসনা বেগম, কিডফুডস ও মাস বাজারের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সামসুন নাহার খোলি, এসডব্লিউবির চেয়ারম্যান ও কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড পরিচালক জিতু মিয়া এবং নিউপোর্ট মহিলা সংগঠনের সভানেত্রী আনোয়ারা বেগম।

এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক রকিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মুখতার আহমেদ, সৈয়দ কাহের, শাহজাহান তালুকদার শাওন, এনামুল হোসেন সুয়েব ও আজম সবুজসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথি, ক্লাব কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা বিজয়ী, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

টুর্নামেন্টে ডিডি (D/D) বিভাগে নিউপোর্ট ও উইল্টশায়ারের সাঈদ-সুফি জুটি চ্যাম্পিয়ন হয়। ব্রিস্টল ও প্লাইমাউথের নূর-মুহিত জুটি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এ বিভাগে সেমিফাইনালে অংশ নেয় রিডিং ও ইস্টবোর্নের সামন-আলী এবং সুইন্ডনের ফরহাদ-শাহান জুটি।

অন্যদিকে, ইই/ইই* (E/E*) বিভাগে প্লাইমাউথের নাহিদ-রানা জুটি চ্যাম্পিয়ন হয়। একই শহরের রস-মনজু জুটি রানার্সআপ হয়। এ বিভাগের সেমিফাইনালে খেলে বোর্নমাউথের খালিদ-ইমরান এবং প্লাইমাউথের সাইদুল-নূর জুটি।

টুর্নামেন্টে কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের সঙ্গে বিশেষ সহযোগিতায় ছিল সাউথওয়েস্ট অ্যান্ড ওয়েলস ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইউকে (SWBA)।

এ ছাড়া সায়েম চৌধুরী, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, ফখরুল ইসলাম, রুহুল আমিন, ফয়সল রহমান, সায়দুল ইসলাম, আদিল হুসেইন, কামিল আহমেদ, নাজমুল ইসলাম, মাসুম কামালি, আতিকুল ইসলাম, সাজেল আহমেদ ও বদরুল ইসলাম রিপনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে টুর্নামেন্টকে উৎসাহিত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার সংস্কৃতির মাধ্যমে কমিউনিটির মানুষকে একত্র করা এবং পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানের খাবার প্রস্তুত করায় নিউপোর্টের কলকাতা রেস্টুরেন্টকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ক্লাবের ব্যবস্থাপনা কমিটি, সদস্য, স্বেচ্ছাসেবক, খেলোয়াড়, অতিথি ও সহযোগী সংগঠনগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট ও প্রতিভা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মকিস মনসুরসহ আমন্ত্রিত অতিথিরা কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগের প্রশংসা করেন এবং টুর্নামেন্টের বিজয়ীদের অভিনন্দন জানান।

তারা বলেন, খেলাধুলা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্র করার শক্তিশালী মাধ্যম। তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিতেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগকেল্টিক টাইগার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

নভেম্বর ১৩, ২০২৬

কর জালিয়াতি: যুক্তরাষ্ট্রে দুই ট্যাক্স প্রস্তুতকারীর ব্যবসা বন্ধ, ফেরত দিতে হবে ১১ লাখ ডলারের বেশি

নভেম্বর ১২, ২০২৬

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নভেম্বর ১০, ২০২৬

আমেরিকার ইতিহাসের পাতায়! হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি মুহিত মাহমুদ

নভেম্বর ১০, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?