Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ফোকাসরাজনীতি

উন্নয়নের ধারাবাহিকতা ফেরাতে চান মিল্টন: মিরপুর-কাফরুলে নির্বাচনি প্রচার তুঙ্গে

ঢাকা-১৫ আসনে বিএনপির জমজমাট গণসংযোগ; ভোটারদের নজর সুষ্ঠু নির্বাচনে

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

ঢাকা-১৫ আসনে ভোটের উত্তাপ: ধানের শীষের পক্ষে গণজোয়ারের দাবিআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৫ সংসদীয় আসনে নির্বাচনি উত্তাপ এখন তুঙ্গে। মিরপুর, কাফরুল, আগারগাঁও, শেওড়াপাড়া ও কাজীপাড়াসহ অত্র এলাকায় বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের পক্ষে ধানের শীষের প্রচারণায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ সময় পর এলাকায় নির্বাচনি আমেজ ফিরে এসেছে এবং সুষ্ঠু ভোট হলে এই আসনে ধানের শীষের পক্ষেই গণজোয়ার তৈরি হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী নির্বাচনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন শফিকুল ইসলাম খান মিল্টন। এসময় তার সাথে কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিরপুর মডেল থানার আংশিকসহ কাফরুল থানা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই জনবহুল আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

গণসংযোগকালে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “১৯৯১ সালে এই আসন থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। তার সময়কালে এলাকায় যে ব্যাপক উন্নয়ন হয়েছিল, ২০০১ সালে বিএনপির জয়ের পর সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু এরপর দীর্ঘ ১৬ বছর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়নও হয়নি।” তিনি আরও যোগ করেন, “এই আসনেই আমার জন্ম। বহিরাগত প্রার্থীর বদলে এলাকার সন্তান হিসেবে স্থানীয়দের প্রতি আমার দায়বদ্ধতা বেশি। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে ঢাকা-১৫ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করব।”

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ধানের শীষকে ঘিরে ব্যাপক উৎসাহ কাজ করছে। ভোটাররা জানান, তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় আছেন যেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিশ্লেষকরা মনে করছেন, ৩ লাখ ৫১ হাজার ৭১৪ জন ভোটারের এই আসনে জয়-পরাজয় নির্ধারণে তরুণ ও সাধারণ ভোটাররাই মূল ভূমিকা পালন করবেন।

প্রার্থী মিল্টন আশাবাদ ব্যক্ত করে বলেন, বিগত বছরগুলোতে দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি এবার থাকবে না। সাধারণ নাগরিকরা ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনবে—এমনটাই তার প্রত্যাশা।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নভেম্বর ১৩, ২০২৬

খোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নভেম্বর ১৩, ২০২৬

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?