Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ধর্মীয়মফস্বল

বাগেরহাটে হিন্দু-মুসলিম ভেদাভেদ নেই, আমরা সহাবস্থানে বিশ্বাসী: এমএ সালাম

M R Jannat Swapon is a Bangladeshi journalist
এম আর জান্নাত স্বপন
M R Jannat Swapon is a Bangladeshi journalist
Byএম আর জান্নাত স্বপন
অতিথি প্রতিবেদক
এম আর জান্নাত স্বপন একজন বাংলাদেশী সাংবাদিক। ২০০০ সালে স্কুল জীবন থেকে আঞ্চলিক পত্রিকায় তার সাংবাদিকতা শুরু। রাজধানী ঢাকায় পূর্ণকালীন সাংবাদিকতায় করছেন।
Follow:
- অতিথি প্রতিবেদক
প্রকাশিত: মে ২৮, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

ভারতে মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে ষাটগম্বুজে প্রবীণ বিএনপি নেতা এমএ সালামের হুঙ্কারবাগেরহাটের বিশ্বঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত এই প্রধান জামায়াতে সাধারণ মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজনৈতিক নেতা এমএ সালাম।

ঈদের প্রথম জামাতে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের পাশাপাশি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ রাজনৈতিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং দুই সহস্রাধিক সাধারণ মুসল্লি অংশ নেন। জামায়াতে ইমামতি করেন হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

নামাজ শেষে  বিএনপি নেতা এমএ সালাম উপস্থিত মুসল্লি ও গণমাধ্যমকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এক তাৎক্ষণিক ও জোরালো বক্তব্যে তিনি বাগেরহাটের চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ টেনে বলেন, “বিশেষ করে বাগেরহাটে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—কোনো ভেদাভেদ নাই। আমরা সবাইকে নিয়ে একসাথে সহাবস্থান করি। আমাদের এই বাংলাদেশে কোনো ধরনের অন্যায়, অত্যাচার বা হিন্দুদের ওপরে কোনো জুলুম আমরা করি নাই।”

পার্শ্ববর্তী দেশে জুলুম বন্ধ না হলে বাংলাদেশের জনগণ চুপ থাকবে না: এমএ সালামপার্শ্ববর্তী দেশ ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে এমএ সালাম বলেন, “ইন্ডিয়াতে এই কিছুদিন আগে একটি নির্বাচনের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজেবাজে কথা বলা হচ্ছে এবং মুসলমান ভাইদের ওপরে অত্যাচার-জুলুম হচ্ছে সেখানে। এটির আমরা তীব্র নিন্দা জানাই। ইন্ডিয়াতে যা হচ্ছে, এটা আসলে আমরা সহজভাবে নিতে পারছি না।”

অনতিবিলম্বে এই নির্যাতন বন্ধের দাবি জানিয়ে ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অতিসত্তর সেই পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে আমরা অনুরোধ করি, সেই রাষ্ট্রের কাছে এ ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম বন্ধ করার জন্য। তা না হলে বাংলাদেশের জনগণ—আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে কথা বলছেন এবং আগামীতেও বলবেন—আমরা চুপ থাকবো না। ইনশাল্লাহ এর সুষ্ঠু বিচার চাই। বিচার না করলে বাংলাদেশের জনগণ এর বিরুদ্ধে কথা বলবে।”

বিশ্ব ঐতিহ্যের এই মসজিদে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের নির্বিঘ্ন নামাজ আদায় নিশ্চিত করতে পুলিশ, টুরিস্ট পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখেন।

এছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ, আলীয়া মাদরাসা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, সরকারি পিসি কলেজ জামে মসজিদ, খানজাহান আলী (রহ) এর মাজার-দরহা জামে মসজিদ, নাগের বাজার হাজী আরিফ জামে মসজিদ, সড়ক ও জনপথ জামে মসজিদ, সরুই মাদরাসা জামে মসজিদসহ জেলা শহর ও উপজেলা সদরের বেশিরভাগ জামে মসজিদে সকাল ৭টায় ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগবাগেরহাট
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নভেম্বর ১৩, ২০২৬

গাইবান্ধায় চার দিনব্যাপী ‘গায়েন সিজন-২’ ভাওয়াইয়া উৎসব শুরু

নভেম্বর ১৩, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন তরুণ নিহত

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?