Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
লিড নিউজপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত মালয়েশিয়া : শ্রমবাজার, বৈধকরণ ও বিনিয়োগে বড় প্রত্যাশা

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: জুন ২১, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার
তারেক রহমানের মালয়েশিয়া সফর
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রোববার (২১ জুন) প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম গন্তব্য মালয়েশিয়া হলেও সফরের দ্বিতীয় পর্বে তিনি চীন সফর করবেন। দুই দেশ মিলিয়ে ছয় দিনের এ সফরকে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফরে যাচ্ছেন তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে আগামী ২৩ থেকে ২৬ জুন চীনে অবস্থান করবেন তিনি। কূটনৈতিক মহলের মতে, সফর দু’টির মাধ্যমে বাংলাদেশের শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দু‘টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দু’টি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং অনিয়মিত কর্মীদের বৈধতার সুযোগ সৃষ্টি।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, উচ্চপর্যায়ের এই সফরের মধ্য দিয়ে শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে। প্রবাসীদের অন্যতম দাবি হলো সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ কর্মী নিয়োগ ব্যবস্থা চালু করা। তারা আশা করছেন, সফরে কলিং ভিসা ব্যবস্থাকে স্বচ্ছ ও উন্মুক্ত করার পাশাপাশি দূতাবাস সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যারও সমাধান হবে। মালয়েশিয়ায় বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বিভিন্ন কারণে অনিয়মিত অবস্থায় রয়েছেন। কেউ নিয়োগকর্তার প্রতারণার শিকার হয়েছেন, আবার কেউ কর্মসংস্থানের সংকটে বৈধ অবস্থান হারিয়েছেন।
প্রবাসীদের বিশ্বাস, দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমে নতুন কোনো বৈধকরণ কর্মসূচি চালু হলে হাজারো বাংলাদেশি কর্মীর জন্য তা বড় স্বস্তি বয়ে আনবে। শ্রমবাজারের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে বাংলাদেশের হালাল পণ্য মালয়েশিয়ায় রপ্তানি, বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। ব্যবসায়ী মহল মনে করছে, সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য নতুন গতি পাবে। হালাল শিল্প, প্রযুক্তি, কৃষি এবং উৎপাদন খাতে যৌথ উদ্যোগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশে রওনা হবেন। ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এরই মধ্যে চীন সফর করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুন-ইং-এর সঙ্গে সম্ভাব্য চুক্তি, সমঝোতা স্মারক এবং সফরের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। সফরকালে আগামী ২৩ জুন চীনের দালিয়ানে অনুষ্ঠিত ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে ২৪ জুন বুলেট ট্রেনে বেইজিং যাবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চীন সফরে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, চীনা শিল্প বাংলাদেশে স্থানান্তর, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, তিস্তা মহাপরিকল্পনা এবং মোংলা বন্দরের আধুনিকায়নের বিষয়গুলো আলোচনার এজেন্ডায় রয়েছে। এছাড়া গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম সরাসরি বিমান যোগাযোগ চালু, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা এবং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ জোরদারের বিষয়েও আলোচনা হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে ব্রিকস, শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ-এ সম্পৃক্ততার বিষয়ে চীনের সমর্থন চাওয়া হতে পারে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকালে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। চীন এ প্রকল্পে অনুদানভিত্তিক অর্থায়ন করতে পারে বলে আশা করছে ঢাকা। এছাড়া মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন, তিস্তা ব্যারাজ প্রকল্প, প্রস্তাবিত পদ্মা ব্যারাজসহ বেশ কয়েকটি বৃহৎ অবকাঠামো প্রকল্পে চীনের বিনিয়োগ ও অর্থায়ন চাওয়া হতে পারে। সংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়া ও চীন সফর সফল হলে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামোগত সহযোগিতায় বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগআনোয়ার ইব্রাহিমতারেক রহমানপ্রধানমন্ত্রীবাংলাদেশ গ্লোবালমালয়েশিয়া
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ১৩, ২০২৬

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

নভেম্বর ১২, ২০২৬

রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার ২৭৪ যাত্রী

নভেম্বর ১২, ২০২৬

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নভেম্বর ১১, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?