Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
প্রবাসফোকাস

লস অ্যাঞ্জেলেসের ৪০তম আসরই মূল ফোবানা সম্মেলন, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

কৌশলী ইমা
কৌশলী ইমা
Kousholy Ema
Byকৌশলী ইমা
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Follow:
- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধিচলতি বছর যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ডে (৪-৬ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন লস অ্যাঞ্জেলেস হোটেলে অনুষ্ঠিতব্য ৪০তম আসরটিই মূলত মূল ফোবানা সম্মেলন। প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ এই মিলনমেলাকে কেন্দ্র করে ফোবানার নাম ব্যবহার করে একই সময়ে পৃথক তিনটি গোষ্ঠী ভিন্ন ভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে এগুলোকে ‘নকল ফোবানা সম্মেলন’ আখ্যা দিয়ে প্রবাসীদের বিভ্রান্ত না হতে সতর্ক করেছেন ৪০তম ফোবানা সম্মেলনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর সাংবিধানিক ধারা অনুযায়ী, নির্বাচনী ফলাফলের পর দুই বছর আগেই ঘোষণা দেওয়া হয় কোন অঙ্গরাজ্যের কোন শহরে পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। কিন্তু কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন রবিউল করিম বেলাল এবং নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ জানান, যুক্তরাষ্ট্রের পৃথক তিনটি সংঘবদ্ধ গোষ্ঠী কোনো ধারাবাহিকতা রক্ষা না করেই হঠাৎ করে ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯তম ফোবানা সম্মেলনের নামে অনুষ্ঠান করে আসছে। এবারও নিউ ইয়র্ক ও ফ্লোরিডাসহ বিভিন্ন শহরে তারা পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে এতে মূল ফোবানা সম্মেলনে কোনো ব্যাঘাত ঘটবে না।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

নেতৃদ্বয় বলেন, “এক সময় আমরা সবাই এক ছাতার নিচে ছিলাম। বিগত নির্বাচনগুলোতে হেরে কিংবা কাঙ্ক্ষিত পদ না পেয়ে কেউ যদি আলাদাভাবে অনুষ্ঠান করেন, তবে তা কখনোই ফোবানা সম্মেলন হতে পারে না। ফোবানা সম্মেলনের জন্য উত্তর আমেরিকার নিবন্ধিত বাংলাদেশি সংগঠনগুলোর অংশগ্রহণ প্রয়োজন হয়। খোঁজ নিলে জানা যাবে, ওইসব অনুষ্ঠানে কোনো নিবন্ধিত সংগঠনের সম্পৃক্ততা নেই; কিছু শিল্পী এনে শুধুই নাচ-গানের আয়োজন করা হয়েছে।” কোনো বিজ্ঞাপন দেখে প্রবাসীরা যেন বিভ্রান্ত না হন, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।

এবারের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি অঙ্গরাজ্য থেকে শত শত শিল্পী, কলাকুশলী ও বিপুল সংখ্যক দর্শক লস অ্যাঞ্জেলেসে সমবেত হবেন।

এদিকে, ৪০তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক ড. জয়নুল আবেদিন ও মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এম ইকবাল এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, সম্মেলনের পৃষ্ঠপোষকতার জন্য সুলভ মূল্যের ‘সিলভার প্যাকেজের’ সময়সীমা আগামী ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ হাজার ৫০০ ডলার মূল্যের সীমিত আসনের এই বিশেষ প্যাকেজে থাকছে ভিআইপি পাস, উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যবসায়িক ও নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণের সুযোগ এবং উন্নত আসন ব্যবস্থা।

তিন দিনব্যাপী এবারের ফোবানা সম্মেলনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার, সাহিত্য আসর, কারিগরি শিক্ষার প্রভাব ও উন্নয়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও সাইবার সিকিউরিটি, নারীর ক্ষমতায়ন, যুব ফোরাম ও নেটওয়ার্কিং, তরুণদের স্কলারশিপ অ্যাওয়ার্ড, গ্রন্থমেলা, কারুপণ্য প্রদর্শনী, ফ্যাশন শো, বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাল্যামনাই ফোরামের আলোচনা এবং বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর মতো বৈচিত্র্যময় আয়োজন থাকছে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

কর জালিয়াতি: যুক্তরাষ্ট্রে দুই ট্যাক্স প্রস্তুতকারীর ব্যবসা বন্ধ, ফেরত দিতে হবে ১১ লাখ ডলারের বেশি

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?