Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মফস্বল

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাদারিত্বের ওপর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর জোর

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাদারিত্বের ওপর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর জোরবাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই স্মৃতি হল’-এ আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, এমপি। তিনি নবগঠিত বিভাগীয় কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফোরকান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেরায়েত হোসেন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুর রশীদ শাইন, মহাসচিব কামরুল ইসলাম ও সহ-সভাপতি হাসান সরদার জুয়েলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের চলমান পরিস্থিতি তুলে ধরে বলেন, “টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যারা নালা-নর্দমা ও খাল অবৈধভাবে দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে; এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।” এছাড়া তিনি সাতকানিয়া, চকরিয়াসহ বন্যাকবলিত অন্যান্য নিচু এলাকার মানুষের পাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা নিয়ে থাকবে বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত বিভাগীয় কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে সাংবাদিকদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগচট্টগ্রাম
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নভেম্বর ১৩, ২০২৬

গাইবান্ধায় চার দিনব্যাপী ‘গায়েন সিজন-২’ ভাওয়াইয়া উৎসব শুরু

নভেম্বর ১৩, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন তরুণ নিহত

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?