Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
জাতীয়ফোকাস

বাংলাদেশ ‘এনার্কি’র অবস্থা থেকে বেরিয়ে এসেছে: ডা. জাহেদ

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬
শেয়ার
6 Min Read
শেয়ার
সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বা নেতিবাচক ধারণা থাকলেও বাংলাদেশ ‘এনার্কি’ বা নৈরাজ্যের অবস্থা থেকে বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছু ক্ষেত্রে অবনতি হয়েছে, আবার কিছু অপরাধ কমেছেও। তবে কোথাও দায়িত্বে অবহেলা বা গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের ভূমিকা ও সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো সমস্যার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। নাগরিকদের সরকারের কাছে প্রত্যাশা জানানো এবং অভিযোগ করার অধিকার রয়েছে।

তিনি বলেন, যে পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার পুলিশ বাহিনীকে পেয়েছে, সেটি বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে। পুলিশ বাহিনীও চেষ্টা করছে এবং তারা ভালো কাজ করছে বলে মনে করেন তিনি।

তবে পুলিশ সদস্যদের দায়িত্বে কোনো অবহেলা বা ব্যত্যয় ঘটছে না, এমন দাবি সরকার করছে না বলেও জানান জাহেদ উর রহমান। কোথাও এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক একটি ঘটনায় পুলিশের গাফিলতি ও দায়িত্বে অবহেলার বিষয়ে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্ত করে আরও কেউ দায়ী কি না, সেটিও দেখা হচ্ছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনা করতে গিয়ে ৫ আগস্টের পরের পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, ৫ আগস্টের পর ‘ধ্বংসপ্রাপ্ত বা বিধ্বস্ত’ পুলিশ বাহিনীকে বর্তমান সরকার পেয়েছে। এরপর বিভিন্ন ধরনের অপরাধ ঘটেছে। কোনো কোনো অপরাধের তথ্য বেড়েছে, আবার কোনো কোনো অপরাধ কমেছেও।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ অন্তত এখন ‘এনার্কি’ বা নৈরাজ্যের অবস্থায় নেই। এটিকে তিনি বড় উন্নয়ন হিসেবে দেখছেন।

অতীতের বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, দুটি শীর্ষস্থানীয় পত্রিকায় আগুন দেওয়ার ঘোষণা ঘণ্টার পর ঘণ্টা প্রচার করা হলেও তখন একটি নিষ্ক্রিয় বাহিনী তা ঠেকানোর চেষ্টা করেনি। মাজার ভাঙা, মেয়েদের ফুটবল খেলা বন্ধের ঘোষণা, নাটক ও মেলা বন্ধের মতো ঘটনাও ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি।

তাঁর ভাষ্য, এসব ঘটনা ছিল ‘সিস্টেম্যাটিক’। বর্তমান সময়ে দুই-তিনটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সেগুলোকে আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করা উচিত নয়।

মেয়েদের ফুটবল খেলা বন্ধের ঘোষণার বিপরীতে এখন মেয়েদের ফুটবল খেলা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ‘পারসেপশন’ তৈরি হওয়ার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ‘পারসেপশন ম্যাটার্স’। তবে ছয় মাসের সঙ্গে আগের ছয় মাসের তথ্য তুলনা করলে কিছু অপরাধ কমেছে এবং কিছু অপরাধ বেড়েছে।

তাই তুলনামূলকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘খুব খারাপ’ হয়েছে বলে মনে করেন না তিনি।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ বাহিনী তাদের কার্যক্রম আরও বাড়াচ্ছে। প্রয়োজন হলে রাষ্ট্র ও জনগণের স্বার্থে সরকার যেকোনো ধরনের সিদ্ধান্ত নেবে। তবে তা আইনি চৌহদ্দির মধ্যেই নেওয়া হবে।

সালমান মুক্তাদিরের গাড়ি ও স্থাপনায় হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর বক্তব্য এবং পরে তা সংশোধনের বিষয়টিও প্রেস ব্রিফিংয়ে উঠে আসে।

এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, সালমান মুক্তাদির ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার তাঁর প্রতি সহানুভূতিশীল। তবে তিনি যে তথ্য দিয়েছিলেন, পরে তা সংশোধনের বিষয়টি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সালমান মুক্তাদিরের বক্তব্যের পর বিরোধীদলের এক নেতাও চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন এবং সরকার ও একটি রাজনৈতিক দলকে দায়ী করেন। পরে সালমান মুক্তাদির নিজেই জানান, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত নয়।

জাহেদ উর রহমান বলেন, কোনো ধরনের সহিংসতার পক্ষে সরকার নয়। ঘটনা ঠেকানো উচিত ছিল এবং এখন সরকারের কাজ দ্রুত বিচার নিশ্চিত করা।

অপতথ্য প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়েই এটি বড় সংকট। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক মানুষের কাছে পৌঁছানোর সক্ষমতা রয়েছে, এমন ব্যক্তিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সাইবার সুরক্ষা আইন নিয়েও কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আইনি পরিসরের মধ্যে অপতথ্য মোকাবিলায় কাজ করা যাবে বলে সরকার আশা করছে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করেছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।

তিনি বলেন, অজিত ডোভাল বাংলাদেশ সফরে এলে সরকার নিশ্চয়ই বিষয়টি জানত এবং তা আনুষ্ঠানিকভাবেই হতো। ভারতসহ বিভিন্ন দেশের বিষয়ে বাংলাদেশ ও ভারতের সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের ‘স্পেকুলেটিভ নিউজ’ ও গসিপ প্রকাশিত হয় বলেও মন্তব্য করেন তিনি।

রানফ্লাট ও সালমান মুক্তাদিরের ঘটনায় বিএনপির নাম আসায় সরকার বিব্রত কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ন হলে বা কারও স্থাপনায় হামলা হলে সরকার অবশ্যই বিব্রত। এমনকি কেউ অপরাধী হলেও তার ক্ষেত্রেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, এসব ঘটনায় যারা ভাঙচুর করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তে পুলিশের অবহেলা কিংবা কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।

সরকারের কাজ অপরাধ ঠেকানোর চেষ্টা করা এবং কোনো অপরাধ ঘটে গেলে ন্যায়বিচার নিশ্চিত করা উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর তদন্ত চলবে। সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগআইনশৃঙ্খলা পরিস্থিতিজাহেদ উর রহমান
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ১৩, ২০২৬

হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?