
বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের এখন থেকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাই করতে হবে। ওটিপি ছাড়া কোনো দর্শনার্থীকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. তোফায়েল হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে।
অনুমোদনবিহীন এ ধরনের প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তাব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একইসঙ্গে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ অবস্থায় বাংলাদেশ সচিবালয়ে আসা দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
ওটিপির জন্য আবেদনের নির্দেশনাও প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

