
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ দীর্ঘ ছুটি তৈরি হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
এদিকে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে দুর্গাপূজার পাঁচ দিনের ছুটির সঙ্গে আগে ও পরের দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ৯ দিনের ছুটি হচ্ছে।
অর্থাৎ, ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি কাটাবেন শিক্ষার্থীরা। ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর (রোববার) শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।

