বগুড়ায় মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের চতুর্থ কন্যা ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালুর ছোট বোন মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস ফেনসীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বাদ আছর পরিবারের সদস্যদের আয়োজনে বগুড়া শহরের খান্দার জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস ফেনসীর স্মৃতিচারণ করে বক্তব্য দেন তার বড় ভাই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় আরও বক্তব্য দেন বড় ভাবী বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সহসভাপতি অধ্যক্ষ ফজিলাতুন নেছা, গ্রিন কলাকোপা এস্টেটের মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, বড় বোন বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা মাহমুদা হাকিম, গাজী রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ও মহিলা সংসদের দাতা সদস্য মিসেস নাজরিন সুলতানা নাজু, মহিলা সংসদের নির্বাহী সদস্য ও ইনার হুইল ক্লাব বগুড়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াসমিন হাসান এবং অস্ট্রেলিয়া প্রবাসী বুলা।
অনুষ্ঠানে সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালুর কনিষ্ঠ পুত্র, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. সাহেদুজ্জামান সিরাজ বিজয়ের সহধর্মিণী তাহরিমা আফরিন তমা, পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইনসহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস ফেনসীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

