Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
জাতীয়ফোকাস

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়: জামায়াত আমির

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এ সম্মেলনের আয়োজন করে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর কালাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আমলের দিকে মানুষকে আহ্বান জানানোর আগে নিজেদের আত্মপর্যালোচনা করতে হবে। তাফসিরের আসনে বসার আগে কোন কথা নিজের আমলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, তা বিবেচনা করা উচিত।

তিনি বলেন, ‘এমন কোনো কথা বলা যাবে না, ভালো হলেও না, যে আমল আপনি করেন না। আগে আপনাকে আমল করতে হবে। তারপরে আপনার অধিকার বর্তাবে আরেকজনকে ডাকা।’

মুফাসসিরদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ব্যক্তিগতভাবে আত্মপর্যালোচনা করা বাধ্যতামূলক। সামষ্টিকভাবেও দেশের মাদরাসা, খানকা, মারকাজ, আলিয়া ও কওমি প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা থাকলে তা নিয়ে আত্মসমালোচনা করতে হবে।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তুলনা করে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়া উচিত নয়। ‘ওগুলো আমাদের আদর্শ না, যে আমরা ওগুলোর সঙ্গে তুলনা করব,’ বলেন তিনি।

আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘দুই-একটি অঘটনের কারণে গোটা ওলামা সমাজকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। মাদরাসার শিক্ষা ব্যবস্থাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়।’

এর ব্যাখ্যায় তিনি সাদা কাপড়ের উদাহরণ দেন। তিনি বলেন, সাদা কাপড়ে দাগ বেশি লাগে না, বরং দাগ বেশি দৃশ্যমান হয়।

তিনি বলেন, গাঢ় রঙের কাপড়ে দাগ পড়লে তা সহজে বোঝা যায় না। আর কালো কাপড়ে দাগ আরও কম দৃশ্যমান হয়। ‘যাদের চরিত্র কালো, ওখান থেকে খুঁজে পাবেন না কিছুই আপনি। কিন্তু যার চরিত্র ভালো, ওখানে একটু হালকা দাগ লাগে, দেখা যাবে। কেয়ারফুল হতে হবে এই জায়গাটায়,’ বলেন তিনি।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগআলেম সমাজজাতীয় মুফাসসির সম্মেলনজামায়াত আমিরজামায়াতে ইসলামীবাংলাদেশ রাজনীতিমাদরাসা শিক্ষারাজনীতিশফিকুর রহমান
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নভেম্বর ১৩, ২০২৬

খোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নভেম্বর ১৩, ২০২৬

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?