
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে ইসলামী ব্যাংক হাসপাতালে চালু করা হয়েছে বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অডিটরিয়ামে ‘স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. জহির হোসেন। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ.এন.এম. মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম. কামাল উদ্দীন জসীম, উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থা চালুর মাধ্যমে হাসপাতালের সেবা গ্রহণকারীদের ডিজিটাল পেমেন্ট সুবিধা সম্প্রসারণ এবং নগদ অর্থের ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

