
একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় পদযাত্রা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বগুড়া ইউনিট।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত এ পদযাত্রায় অংশ নেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বগুড়া ইউনিটের চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবিদুর রহমান, সদস্য মাহফুজার রহমান, রানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কর্মসূচি দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন সুরক্ষা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে ভূমিকা রাখে।

