শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীতে সনাতন ধর্মাবলম্বী ৬০০ দরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নীলফামারী শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নীলফামারী জেলা শাখার সহযোগিতায় এসব শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু, যুগ্ম আহ্বায়ক তিমির কুমার বর্মণ ও উত্তম কুমার রায়, সদর উপজেলা আহ্বায়ক হিরম্ব কুমার রায় হিরু, বারুণীর ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের নীলফামারী জেলা শাখার সভাপতি সুমন চক্রবর্তী।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু জানান, সাবেক সংসদ সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের উদ্যোগে ৬০০ দরিদ্র নারীর প্রত্যেককে একটি করে শাড়ি দেওয়া হয়েছে।

