সাভারে অটোরিকশা ছিনতাইয়ের সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে সাভারের ভাঙা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ফাসিদ, সিয়াম ও ওহিদুল ইসলাম। তারা তিনজনই রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভাঙা ব্রিজ এলাকায় নুরুজ্জামান নামে এক অটোরিকশাচালকের অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করছিলেন ওই তিনজন। এ সময় চালকের চিৎকার শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।
বর্তমানে গ্রেফতার তিনজন সাভার মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে দুপুরে সাভার মডেল থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।


