Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
অন্যান্য

মালয়েশিয়ায় ই-কনস্যুলার সেবা চালু করল বাংলাদেশ হাইকমিশন

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত কনস্যুলার সেবা দিতে অটোমেশনভিত্তিক ‘ই-কনস্যুলার’ ব্যবস্থা চালু করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। নতুন এ ব্যবস্থার মাধ্যমে পাসপোর্ট রেফারেন্স লেটার, পারিবারিক সম্পর্কসংক্রান্ত সনদ ও সিঙ্গাপুর ট্রাভেল লেটারসহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ব্যবস্থায় পাসপোর্টের ফটোকপি থেকে উন্নত প্রযুক্তির ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) স্ক্যানারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ইউনিক কিউআর কোডযুক্ত নথি তৈরি করা হচ্ছে। এসব কোড স্ক্যান করে নথি সহজেই যাচাই ও ডিজিটাল পদ্ধতিতে পর্যালোচনা করা যাবে।

এ ছাড়া এ ব্যবস্থায় রিয়েল-টাইমে আবেদন গ্রহণ, পেমেন্ট স্লিপ তৈরি এবং প্রয়োজনীয় নথি ডিজিটাল পদ্ধতিতে যাচাইয়ের মাধ্যমে অনুমোদনের সুযোগ রয়েছে। ড্যাশবোর্ডের মাধ্যমে পুরো প্রক্রিয়া তাৎক্ষণিক পর্যবেক্ষণ ও তথ্য সংরক্ষণ করা যাবে।

কনস্যুলার সেবার নির্ধারিত ফি পরিশোধের প্রক্রিয়া সহজ করতে হাইকমিশনের কাউন্টারে একাধিক পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন স্থাপন করা হয়েছে। এসব মেশিনের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড, টাচ এন গো এবং কিউআর পেমেন্টে ফি জমা দেওয়া যাবে। এতে ফি পরিশোধের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করছে হাইকমিশন।

সেবা নিতে আসা প্রবাসীদের সঠিক তথ্য নিশ্চিত করতে পাসপোর্ট, ভিসা কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি অথবা স্পষ্ট রঙিন ফটোকপি সঙ্গে আনার অনুরোধ জানিয়েছে হাইকমিশন। পাশাপাশি নির্ধারিত কনস্যুলার ফি পিওএস মেশিনে ডেবিট বা ক্রেডিট কার্ড, টাচ এন গো কিংবা কিউআর পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়েছে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে কম সময়ে আরও বেশি সংখ্যক প্রবাসীকে কনস্যুলার সেবা দেওয়া সম্ভব হবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত, নির্ভুল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগই-কনস্যুলার সেবাকনস্যুলার সেবাকুয়ালালামপুরপাসপোর্ট সেবাপ্রবাসী বাংলাদেশিবাংলাদেশ হাইকমিশনমালয়েশিয়া
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

মীরসরাইয়ের আদর্শ বন্ধু ফোরামের ১৮ বছর পূর্তি উৎসব আজ

নভেম্বর ১৩, ২০২৬

নীলফামারীতে বিসিকের পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

নভেম্বর ১২, ২০২৬

নীলফামারীতে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা, পুরস্কার পেলেন পাঁচ শিক্ষার্থী

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?