Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মফস্বলস্বাস্থ্য

সুজানগরে যুবদল নেতার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নজরুল ইসলাম বাঁধন
নজরুল ইসলাম বাঁধন
Avatar photo
Byনজরুল ইসলাম বাঁধন
পাবনা
- পাবনা
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬
শেয়ার
5 Min Read
শেয়ার

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দরপত্র বাতিলের দাবিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে তাঁর কার্যালয়ে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর বিরুদ্ধে। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই চিকিৎসক।

ঘটনার পর নিরাপত্তাহীনতা ও প্রাণনাশের আশঙ্কায় কর্মস্থলে যেতে পারছেন না বলে জানিয়েছেন ডা. সুপ্রভা রাণী। গত মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। তাঁর দাবি, দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতেই তাঁরা স্বাস্থ্য কর্মকর্তার কাছে গিয়েছিলেন। কাউকে অবরুদ্ধ করা কিংবা প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রাণী জানান, গত ১০ সেপ্টেম্বর ই-জিপি পদ্ধতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে ৮০ লাখ ৭৬ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও ই-জিপি নীতিমালা অনুসরণ করে অনলাইনে দরপত্র মূল্যায়ন করা হয়। এতে গত ২ নভেম্বর চারটি প্রতিষ্ঠান কাজ পায়। এরপর স্থানীয় কয়েকজন নেতা দরপত্রের শর্ত কঠিন হয়েছে দাবি করে তা বাতিলের জন্য চাপ দিতে থাকেন।

তিনি বলেন, মঙ্গলবার একটি সভায় ব্যস্ত থাকার সময় সিদ্দিকুর রহমান পিন্টুর নেতৃত্বে আট থেকে দশজনের একটি দল তাঁর দাপ্তরিক কক্ষে যায়। এ সময় কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সিসি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়। পরে তাঁর কক্ষে প্রবেশ করে ছিটকিনি লাগিয়ে দরপত্র বাতিলের জন্য চাপ দেওয়া হয়।

ডা. সুপ্রভা রাণী বলেন, ‘আমাকে নিয়মবহির্ভূতভাবে পুনরায় দরপত্র আহ্বান করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। আমি রাজি না হওয়ায় তাঁরা নানাভাবে ভয়ভীতি দেখান। এমনকি অফিসের বাইরে দেখে নেওয়ার হুমকিও দেন। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রাণনাশের আশঙ্কায় বর্তমানে কর্মস্থলে যেতে পারছি না।’

তিনি আরও জানান, বিষয়টি মৌখিকভাবে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন। পাশাপাশি পাবনার সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, মঙ্গলবার দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য কর্মকর্তাকে তাঁর কক্ষে আটকে রেখে দরপত্র বাতিলের জন্য চাপ দেওয়া হয়। তবে নিরাপত্তার কারণে তাঁরা প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াসিম খান বলেন, যাঁরা দরপত্র পাননি, তাঁরা মঙ্গলবার স্বাস্থ্য কর্মকর্তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় চিৎকার-চেঁচামেচিও হচ্ছিল। পরে তিনি নিচে এসে সিসি ক্যামেরা উল্টানো অবস্থায় দেখতে পান। এরপর থানায় খবর দেওয়া হলে ওসি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

দরপত্র প্রক্রিয়া নিয়ে ডা. ওয়াসিম খান বলেন, তিনি মূল্যায়ন কমিটির সদস্য হলেও দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টি তাঁকে জানানো হয়নি। কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। তবে এভাবে হাসপাতালে চিৎকার-চেঁচামেচি করা প্রত্যাশিত নয়।

অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু বলেন, দরপত্র প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বৈধ ঠিকাদারি লাইসেন্স থাকা সত্ত্বেও স্থানীয় কাউকে কাজ না দিয়ে গোপনে অন্য জেলা, বিশেষ করে ঝিনাইদহ থেকে লোক এনে কমিটি করা হয়েছে। এ ছাড়া দরপত্রে বিশেষ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা শুধু নিয়মের কথা বলতে গিয়েছিলাম। তাঁকে অবরুদ্ধ করা হয়নি কিংবা প্রাণনাশের হুমকিও দেওয়া হয়নি। ওসি সাহেবও সেখানে উপস্থিত ছিলেন। নিজের দুর্নীতি আড়াল করতেই ওই কর্মকর্তা এখন মিথ্যা অভিযোগ তুলছেন।’

পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, সুজানগরে নিয়ম মেনেই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে তিনি জানেন। সম্প্রতি দরপত্র না পেলে বিভিন্ন দপ্তরে এ ধরনের হেনস্তা ও হয়রানিমূলক আচরণের ঘটনা ঘটছে। এর আগে তিনিও এ ধরনের হেনস্তার শিকার হয়েছেন। এসব আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, আপাতত ওই স্বাস্থ্য কর্মকর্তা কয়েক দিন নিরাপদে থাকুন। এ বিষয়ে দ্রুত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনার দিন হাসপাতাল থেকে ফোন করে তাঁকে ডাকা হয়। সেখানে গিয়ে কয়েকজনকে দেখতে পান। তবে স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এমন কোনো অভিযোগ তিনি পাননি। পরে নামাজ পড়তে যাওয়ার পর জানতে পারেন, স্বাস্থ্য কর্মকর্তা চলে গেছেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগই-জিপি টেন্ডারউপজেলা যুবদলউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটেন্ডার অনিয়মডা. সুপ্রভা রাণীপাবনাসিদ্দিকুর রহমান পিন্টুসুজানগরস্বাস্থ্য কর্মকর্তা
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নভেম্বর ১৩, ২০২৬

গাইবান্ধায় চার দিনব্যাপী ‘গায়েন সিজন-২’ ভাওয়াইয়া উৎসব শুরু

নভেম্বর ১৩, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন তরুণ নিহত

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?