
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা সফল করার লক্ষ্যে যশোরের শার্শায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা, বেনাপোল পৌর, কলেজ ও মাদরাসা ছাত্রদলের উদ্যোগে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি। সভাপতিত্ব করেন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় আগামী ১৪ নভেম্বর যশোরে অনুষ্ঠেয় তরিকুল ইসলামের স্মরণসভা সফল ও সার্থক করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান অতিথি কামরুজ্জামান বাপ্পি নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং স্মরণসভায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ২০১৮ সালের ৪ নভেম্বর মারা যান। তাঁর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ নভেম্বর যশোর টাউন হল ময়দানে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

