
বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিসরের বিপক্ষে লড়ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দু’দলই শুরু থেকে প্রেসিং ফুটবল খেলছে। প্রতিপক্ষের পায়ে বল থাকলেই তা কাড়ার চেষ্টা করছে। মাঝমাঠের লড়াই চলছে। দু’দলই চাইছে মাঝমাঠের দখল নিতে। শুরু থেকে গতিশীল ফুটবল খেলছে আর্জেন্টিনা ও মিসর।
ম্যাচের আগেই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলে তিন বদল করেছেন তিনি। নিকোলাস টাগলিয়াফিয়াকো, লিওনার্দো পারেদেস ও জুলিয়ান আলভারেজ় শুরু থেকে একাদশে খেলছেন।

