
ফিফা বিশ্বকাপের উন্মাদনাকে স্মরণীয় করে রাখতে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের আওতায় নানা চমক নিয়ে এসেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। এর অংশ হিসেবে আগামী ১৬ জুলাই ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে অপোর নতুন গামা কোম্পানি স্টোর উদ্বোধন করবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এদিন তিনি অপোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী দিনে প্রথম ১০০ জন স্মার্টফোন ক্রেতা পাবেন জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা টি-শার্ট। এছাড়াও লটারির মাধ্যমে অপো ওয়াচ, প্যাড ও স্বাক্ষর করা ফুটবল জেতার সুযোগ থাকবে। ডিজিটাল ক্যাম্পেইনের বিজয়ীরাও অধিনায়কের সাথে ‘মিট-অ্যান্ড-গ্রিট’ সেশনে অংশ নিতে পারবেন।
রিটেইল ও ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) প্রাঙ্গণে আগামী ১৬ জুলাই জামাল ভূঁইয়ার সাথে এক্সক্লুসিভ ‘সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিং’-এর আয়োজন করেছে অপো। প্রযুক্তির সাথে মানুষের আবেগের মেলবন্ধন তৈরি করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন অপো বাংলাদেশের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং।

