Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মতামতফোকাস

পরিবেশের সুরক্ষায় প্রয়োজন বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও নাগরিক অংশীদারত্ব

ড. মো. সাইফুর রহমান

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার
বৃক্ষরোপণ থেকে বর্জ্য ব্যবস্থাপনা: পরিবেশ সুরক্ষায় জাতীয় রূপরেখা
বৃক্ষরোপণ থেকে বর্জ্য ব্যবস্থাপনা: পরিবেশ সুরক্ষায় জাতীয় রূপরেখা

পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ আজ আর কেবল একটি খাতভিত্তিক কর্মসূচি নয়; এটি টেকসই উন্নয়ন, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি জাতীয় অগ্রাধিকার। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত, জীববৈচিত্র্যের অবক্ষয়, নদী-জলাশয় দূষণ এবং অনিয়ন্ত্রিত নগরায়ণের চাপের প্রেক্ষাপটে বাংলাদেশে একটি সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অনুভূত হচ্ছে।

এ বাস্তবতায় বর্তমান সরকারের পরিবেশবান্ধব উন্নয়ন দর্শন—বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, সবুজ অর্থনীতি এবং নাগরিক অংশগ্রহণকে একই সূত্রে গেঁথে একটি দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক রূপরেখা উপস্থাপন করেছে। যা মূলত একটি জলবায়ু-সহনশীল বাংলাদেশ বিনির্মাণের সুনির্দিষ্ট পথনির্দেশক।

গত ৯ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে “বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রদত্ত বক্তব্যটি পরিবেশ সুরক্ষায় একটি সমন্বিত নীতি-দর্শনের প্রতিফলন। এটি কেবল একটি প্রথাগত আনুষ্ঠানিক ভাষণ ছিল না; বরং পরিবেশ সম্পর্কিত জ্ঞান, গবেষণা এবং নীতির অনুশীলনে এটি একটি অনন্য দিকনির্দেশনা। সরকারের এই নীতিগত অবস্থান থেকে স্পষ্ট হয় যে, পরিবেশ সুরক্ষার দায়িত্ব কেবল পরিবেশ ও বন বিভাগের নয়—বরং রাষ্ট্র, সমাজ, স্থানীয় জনগণ এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। এই কর্মসূচির মূল ও বিজ্ঞানভিত্তিক বার্তা হলো—”যেকোনো গাছ নয়, সঠিক পরিবেশে সঠিক দেশীয় প্রজাতির গাছ নির্বাচন”। বনায়নবিষয়ক গবেষণায় দেখা গেছে, একক প্রজাতির বনায়নের তুলনায় দেশীয় বহুমাত্রিক প্রজাতির বন অধিক কার্বন ধারণ করতে পারে এবং দীর্ঘমেয়াদে জলবায়ুর অভিঘাত মোকাবিলায় বেশি কার্যকর হয়। এ ক্ষেত্রে “মাদার ট্রি” বা পুরোনো বৃহৎ বৃক্ষ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই এই লক্ষ্য অর্জনে জিপিএস ও জিআইএস-ভিত্তিক পরিকল্পনা, স্থানীয় বাস্তুসংস্থানের উপযোগী প্রজাতি নির্বাচন এবং বন ব্যবস্থাপনায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা জরুরি।

সরকারের পরিবেশগত দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ দিক হলো—শুধু বনায়নই শেষ কথা নয়; সেই বন অনুষঙ্গী প্রাণী, পাখি, কীটপতঙ্গ ও অন্যান্য জীবের বসবাসের উপযোগী কি না, তাও বিবেচ্য। বৈশ্বিক নীতিতেও এখন কেবল গাছের সংখ্যার চেয়ে বাস্তুতন্ত্রের কার্যকারিতা, বন্যপ্রাণীর আবাস্থল ও বৈচিত্র্যকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এ জন্য অবক্ষয়িত বন ও জলজ পরিবেশ পুনরুদ্ধার এবং বিদেশি আগ্রাসী উদ্ভিদ প্রজাতি নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া আবশ্যক।

ভাষণে নদী দূষণ রোধ, খাল ও নদী পুনঃখনন এবং নদীকেন্দ্রিক পরিবেশ ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখননের কার্যক্রম এরই অংশ। নদী রক্ষা করতে না পারলে কৃষি, খাদ্য ও পানির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। নদী কেবল পানির উৎস নয়, এটি বন্যা নিয়ন্ত্রণ ও ভূগর্ভস্থ পানির পুনর্ভরণেরও ভিত্তি। এ ক্ষেত্রে সমন্বিত অববাহিকা ব্যবস্থাপনা এবং শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ জোরদার করতে হবে।

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ‘থ্রি-আর’ (রিডিউস, রিইউজ, রিসাইকেল) নীতি প্রয়োগ, জৈব সার উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্বারোপ মূলত একটি ‘সার্কুলার ইকোনমি’ বা চক্রাকার অর্থনীতির রূপরেখা নির্দেশ করে। বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে পারলে দূষণ কমার পাশাপাশি গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতি শক্তিশালী হবে।

সবশেষে, কেবল আইন বা প্রশাসনিক ব্যবস্থা দিয়ে পরিবেশ সুরক্ষা সম্ভব নয়; প্রয়োজন নাগরিক আচরণের গুণগত পরিবর্তন। তরুণ প্রজন্ম ও সুশীল সমাজকে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ফ্রেমওয়ার্ক (যেমন: প্যারিস চুক্তি বা কুনমিং-মন্ট্রিল ফ্রেমওয়ার্ক) এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বাংলাদেশ যে অঙ্গীকারবদ্ধ, সরকারের এই সমন্বিত রূপরেখা তারই স্পষ্ট প্রমাণ। এখন প্রয়োজন বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং শক্তিশালী পরিবেশ সুশাসন নিশ্চিত করা।

লেখক: যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
মাধ্যমড. মো. সাইফুর রহমান
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

নভেম্বর ১২, ২০২৬

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?