দীর্ঘ ২৩ বছরের নীরবতা ভেঙে আগামীকাল অস্ট্রেলিয়ার মাটিতে আবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ২০০৩ সালের পর দেশটিতেআর কোনো টেস্ট ম্যাচ খেলেনি টাইগাররা। সেই অপেক্ষার অবসান ঘটছে আগামীকাল বৃহস্পতিবার। ডারউইনের মারারা ক্রিকেটস্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিতহবে।
এই সিরিজ শুধু দলগত লড়াইয়ের মঞ্চ নয়, বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার সুযোগও এনে দিয়েছে।বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সামনে রয়েছে সবচেয়ে বড় অর্জনের হাতছানি। ১০৩ টেস্টে ৬ হাজার ৮০৬ রানকরেছেন তিনি। আর মাত্র ১৯৪ রান পেলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক।তবে অস্ট্রেলিয়ার কঠিন উইকেটে স্বাগতিক পেস আক্রমণের সামনে সেই রান তোলা সহজ হবে না।
ব্যাটিংয়ে আরেক হুমকি ট্রাভিস হেড। ওপেনার হিসেবে খেলতে শুরু করার পর তার স্ট্রাইক রেট ৯১.৭, যা ওপেনারদের মধ্যে সর্বোচ্চ।প্রতি ১০০ বলে গড়ে ১২.৭টি বাউন্ডারি হাঁকানো এই বাঁহাতি ব্যাটারকে শুরুতেই আটকানো বাংলাদেশের বোলারদের জন্য বড় চ্যালেঞ্জহবে।তবে সিরিজের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়তো অস্ট্রেলিয়ার পেস আক্রমণ। গত দুই বছরে তাদের পেসাররা প্রতি উইকেটে গড়ে মাত্র২০.৭৫ রান দিয়েছেন। ডানহাতি ব্যাটারদের বিপক্ষে এই গড় আরও কমে ১৯.৫৫–এ নেমেছে। বাংলাদেশের ব্যাটিং লাইনে ডানহাতিদেরসংখ্যাই বেশি হওয়ায় এই পরিসংখ্যান টাইগারদের জন্য সতর্কবার্তা।
ব্যক্তিগত রেকর্ডের হিসাব যতই থাকুক, বাংলাদেশের জন্য মূল লক্ষ্য হবে অস্ট্রেলিয়ার ভয়ংকর পেস ও আগ্রাসী ব্যাটিংয়ের সামনেনিজেদের সামর্থ্য প্রমাণ করা। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে ফেরা এই সিরিজ তাই শুধু ইতিহাস ফেরানোর নয়, নিজেদের যোগ্যতাজানান দেওয়ারও বড় সুযোগ।

