Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
অন্যান্যজাতীয়

বাংলাদেশি পাটপণ্যে নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক ভারতের

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

রপ্তানি কমার মধ্যেই বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যে নতুন করে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। পাটের সুতা ও টুইনসহ বিভিন্ন পাটপণ্যের ওপর প্রতি টনে সর্বোচ্চ ৪৪৫ ডলার পর্যন্ত শুল্ক দিতে হবে বাংলাদেশি রপ্তানিকারকদের।

বাংলাদেশ গ্লোবাল পোষ্ট কন্টেন্ট
৩৬ বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর পৃথক শুল্ককয়েকটি প্রতিষ্ঠান পেয়েছে শুল্কমুক্ত সুবিধাভারতে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি কমেছেকমেছে পাটপণ্য রপ্তানি আয়

ভারতের অর্থ মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিজের (ডিজিটিআর) মধ্যমেয়াদি পর্যালোচনার পর শুল্ক আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

ডিজিটিআর জানিয়েছে, বাংলাদেশি রপ্তানিকারকদের বিরুদ্ধে ভারতে পাটপণ্য ডাম্পিংয়ের অভিযোগ রয়েছে। এর ফলে দেশটির স্থানীয় পাটশিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সংস্থাটির পর্যালোচনায় উঠে এসেছে।

৩৬ বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর পৃথক শুল্ক

ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন ও এপি মেস্তা টুইন মিলস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের জুনে এ পর্যালোচনা শুরু করে ডিজিটিআর। বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটপণ্যে বিদ্যমান অ্যান্টি-ডাম্পিং শুল্ক বাড়ানো প্রয়োজন কি না, তা নির্ধারণ করাই ছিল পর্যালোচনার উদ্দেশ্য।

এ জন্য বাংলাদেশে ৫৪টি এবং নেপালে ৩৬টি পাটকলের কাছে তথ্য চাওয়া হয়। এর মধ্যে বাংলাদেশের ৩৮টি এবং নেপালের পাঁচটি প্রতিষ্ঠান তথ্য দিয়ে তদন্তে সাড়া দেয়।

২৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে বাংলাদেশের ৩৬টি পাটপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পণ্যের ধরন ও প্রতিষ্ঠানের ভিত্তিতে পৃথক হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে।

পাটের সুতা রপ্তানিকারক আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওপর প্রতি টনে সবচেয়ে কম ৫৯ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের ১৭টি প্রতিষ্ঠানের পাটের বস্তার ওপর প্রতি টনে ১২০ ডলার শুল্ক নির্ধারণ করা হয়েছে।

কয়েকটি প্রতিষ্ঠান পেয়েছে শুল্কমুক্ত সুবিধা

প্রজ্ঞাপনে ছয়টি বাংলাদেশি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের রপ্তানি করা সব পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো, এএম জুট ইন্ডাস্ট্রিজ, বোনানজা জুট কম্পোজিট, লাভলী জুট মিলস, নওহাটা জুট মিলস, পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।

এ ছাড়া নাটোর জুট মিলস ও জনতা জুট মিলস পাটের বস্তা ও হেসিয়ান কাপড় রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে।

তবে তালিকাভুক্ত ৩৬টি প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো বাংলাদেশি উৎপাদনকারী পাটের সুতা বা টুইন ভারতে রপ্তানি করলে প্রতি টনে ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক দিতে হবে।

ভারতে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি কমেছে

ডিজিটিআরের মধ্যমেয়াদি পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত চলাকালে ভারতে পাটপণ্যের সামগ্রিক চাহিদা ২০ শতাংশ কমেছে। একই সময়ে বাংলাদেশ ও নেপাল থেকে পাটপণ্যের আমদানি কমেছে ১৩ শতাংশ।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে ভারতীয় পাটকলগুলো ক্ষতির মুখে পড়লেও বিদেশি উৎপাদনকারীরা দেশটির বাজারে তাদের অংশীদারত্ব বাড়াচ্ছে।

এর আগে বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটের সুতা বা টুইন, হেসিয়ান কাপড় ও পাটের বস্তার ওপর প্রতি টনে ১৯ থেকে ৩৫২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছিল ভারত। পরবর্তী সময়ে বাংলাদেশের পাটের বস্তার কাপড়ও এ শুল্কের আওতায় আনা হয়।

এর প্রভাব পড়েছে ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে। ২০২৪-২৫ অর্থবছরে ভারতে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি আগের অর্থবছরের তুলনায় ১৮ শতাংশ কমে ১ লাখ ১৭ হাজার টনে দাঁড়ায়।

কমেছে পাটপণ্য রপ্তানি আয়

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে পাট ও পাটপণ্য রপ্তানি করে বাংলাদেশ ১১৬ কোটি ডলার আয় করেছিল। ২০২৪-২৫ অর্থবছরে সেই আয় কমে ৮২ কোটি ডলারে দাঁড়ায়।

তবে ২০২৫-২৬ অর্থবছরে পাট ও পাটপণ্য রপ্তানি থেকে আয় আগের অর্থবছরের তুলনায় ৮ শতাংশ বেড়ে ৮৮ কোটি ৪০ লাখ ডলারে উন্নীত হয়েছে।

ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্কের বিষয়ে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) চেয়ারম্যান তাপস প্রামাণিক এটিকে ‘একতরফা’ ও ‘জুলুমবাজি’ বলে মন্তব্য করেছেন।

নতুন শুল্কের ফলে ভারতের বাজারে বাংলাদেশি পাটপণ্যের রপ্তানি ও প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর কী প্রভাব পড়ে, সেটিই এখন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগজুট পণ্য রপ্তানিপাটপণ্য রপ্তানিবাংলাদেশ-ভারত বাণিজ্যভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

মীরসরাইয়ের আদর্শ বন্ধু ফোরামের ১৮ বছর পূর্তি উৎসব আজ

নভেম্বর ১৩, ২০২৬

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ১৩, ২০২৬

নীলফামারীতে বিসিকের পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?