Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
খেলাফোকাস

হামজার জন্মদিন জয়ে রাঙাতে পারবে বাংলাদেশ?

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার
হামজা চৌধুরী

দুই ম্যাচে দুই হার। তাতেই ফিফা আসিয়ান কাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এবার শেষ ম্যাচে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। নিয়মরক্ষার এই ম্যাচেই বাংলাদেশ চাইবে অন্তত একটি জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে।

আর ম্যাচের দিনটিই আবার বাংলাদেশের ফুটবলের অন্যতম আলোচিত মুখ হামজা চৌধুরীর জন্মদিন। ১ অক্টোবর ১৯৯৭ সালে জন্ম নেওয়া এই মিডফিল্ডার আজ পা দিয়েছেন ২৯ বছরে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি এখন আর গ্রুপের সমীকরণে কোনো প্রভাব ফেলবে না। অন্যদিকে ইন্দোনেশিয়া সিঙ্গাপুরকে ২-০ গোলে হারানোর পর মালয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে এবং এখনো গ্রুপের শীর্ষস্থান নিয়ে লড়াইয়ে রয়েছে।

তবে বাংলাদেশের জন্য ম্যাচটির গুরুত্ব অন্য জায়গায়। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের উন্নতির প্রমাণ দেওয়ার পাশাপাশি জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ থাকছে লাল-সবুজের সামনে।

বাংলাদেশ-ইন্দোনেশিয়া এর আগে সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে একবার, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং চারটিতে জয় পেয়েছে ইন্দোনেশিয়া। সর্বশেষ ২০২২ সালের জুনে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

এবারও অবশ্য কাগজে-কলমে এগিয়ে ইন্দোনেশিয়া। দলটির বেশ কয়েকজন ফুটবলার ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবে খেলছেন। হামজা চৌধুরীও ম্যাচের আগে ইন্দোনেশিয়ার শক্তির কথা স্বীকার করেছেন। তাঁর মতে, এমন দলের বিপক্ষে খেলার সুযোগই বাংলাদেশের উন্নতির পথের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের কোচ থমাস ডুলি অবশ্য ফলের চেয়ে দলের মানসিকতা ও পারফরম্যান্সে জোর দিচ্ছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফুটবলে মনস্তত্ত্ব বড় ভূমিকা রাখে। প্রতিপক্ষকে নিজেদের চেয়ে শক্তিশালী ধরে নেওয়া কিংবা নিজেদের ফেভারিট দাবি করা, কোনোটিই ম্যাচের ফল নির্ধারণ করে না। মাঠে নিজেদের সেরাটা দেওয়াই গুরুত্বপূর্ণ।

ডুলির মতে, ফুটবলে আন্ডারডগ দলও কখনো কখনো ফেভারিটকে হারিয়ে দিতে পারে। উদাহরণ হিসেবে তিনি বায়ার্ন মিউনিখের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, শক্তিশালী দল কোনো ম্যাচে প্রতিপক্ষকে যথাযথ গুরুত্ব না দিলে ছোট দল সেই সুযোগ কাজে লাগাতে পারে।

অন্যদিকে হামজা চৌধুরীও বাংলাদেশের এই যাত্রাকে কেবল ফলাফলের ভিত্তিতে বিচার করতে চান না। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেছিলেন, দলটি এখনো গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছে এবং ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছে।

তাই আজকের ম্যাচে বাংলাদেশের সামনে একদিকে শক্তিশালী ইন্দোনেশিয়ার পরীক্ষা, অন্যদিকে হামজার জন্মদিনে সতীর্থদের জন্য তাকে একটি জয় উপহার দেওয়ার সুযোগ। শেষ পর্যন্ত লাল-সবুজের জন্য দিনটি কতটা স্মরণীয় হয়, সেটিই এখন দেখার।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগবাংলাদেশ ফুটবলবাংলাদেশ বনাম ইন্দোনেশিয়াহামজা চৌধুরীহামজার জন্মদিন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

নভেম্বর ১২, ২০২৬

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?