Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
খেলাফোকাস

দুর্দান্ত শুরুর পর ব্যাটিং ধস, ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৭ রান করেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও মাঝের সেশনে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে শেষদিকে লিটন দাসের ৫৩ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় দল।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

ইনিংসের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। অন্য প্রান্তে সাদমান ইসলাম খেলেন ধীরস্থিরভাবে। দুজনের উদ্বোধনী জুটিতে ১২৪ রান পায় বাংলাদেশ। প্রথম সেশনেই রান তোলার গতি বাড়িয়ে আফগানিস্তানের বোলারদের চাপে রাখেন দুই ওপেনার।

মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ। সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি।

তানজিদ ফিরলেও নিজের ইনিংস এগিয়ে নেন সাদমান। ১১১ বলে ৭টি চারে ৬৭ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন সাদমান। ১৮৪ রানে জিয়া-উর-রেহমান আকবরের বলে আউট হলে ভাঙে সেই জুটি।

এরপর মুমিনুলের সঙ্গে যোগ দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এই জুটিও বড় হয়নি। ৭০ বলে চারটি চারে ৩৯ রান করে ফেরেন মুমিনুল। ২২১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দ্রুতই ছন্দ হারায় বাংলাদেশের ইনিংস। ২২৩ রানে ইয়ামিন আহমদজাইয়ের বলে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন মুশফিকুর রহিম। দুই রান যোগ হতেই কায়েস আহমদের বলে ক্যাচ দিয়ে আউট হন অধিনায়ক শান্ত। ৪২ বলে ২৯ রান করেন তিনি। ২২৫ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে ইনিংস সামলানোর চেষ্টা করেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ে দলকে আড়াই শ রান পার করান তিনি। ব্যক্তিগত ২৪ রানে মিরাজের বিদায়ের পরও লড়াই চালিয়ে যান লিটন। তুলে নেন অর্ধশতকও। তবে দিনের শেষ পর্যন্ত টিকতে পারেননি তিনি। আউট হওয়ার আগে করেন ৫৩ রান।

এরপর হাসান মাহমুদ করেন ২ রান। দিন শেষে নাইম হাসান ১১ ও তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত ছিলেন।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সেলিম। ৭০ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। ইসমত আলম ও ইয়ামিন আহমদজাই দুটি করে উইকেট শিকার করেন।

প্রথম দিন শেষে ৮ উইকেট হাতে না থাকলেও ৩১৭ রানের সংগ্রহ নিয়ে লড়াইয়ে থাকার সুযোগ রয়েছে বাংলাদেশের। দ্বিতীয় দিনে শেষ দুই উইকেট থেকে আরও রান যোগ করাই হবে দলের লক্ষ্য।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগতানজিদ হাসান তামিমপ্রথম দিনে বাংলাদেশের সংগ্রহবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ টেস্ট ক্রিকেটবাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

নভেম্বর ১২, ২০২৬

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?