
বগুড়া জেলা মিশুক, বেবিট্যাক্সি ও ট্র্যাক্সিকার সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির (রেজি. নম্বর: রাজ-৯১২) নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা পার্ক রোডে অবস্থিত ফুড এক্সপোটেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শুভ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল হক মঞ্জু।
সভায় বক্তব্য দেন সমিতির সহসভাপতি মমিনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস আলম, কোষাধ্যক্ষ ফিরোজ মোহাম্মদ তানভীর, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, সড়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহসড়ক সম্পাদক সাব্বির হোসেন ও ধর্মীয় সম্পাদক মনির মণ্ডলসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্য।
সভায় সমিতির চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সমিতির সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থ সুরক্ষায় করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। এ সময় সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

