Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মফস্বল

চৌদ্দগ্রামে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা, হামলা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

শাকিল মোল্লা
শাকিল মোল্লা
Avatar photo
Byশাকিল মোল্লা
কুমিল্লা
- কুমিল্লা
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

কুমিল্লার চৌদ্দগ্রামে পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা, হামলা, ভাঙচুর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে চাচাতো ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার শিতুলিয়া গ্রামে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ফারুক হোসেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

এতে উপজেলার জগমোহনপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন অভিযোগ করেন, চাচাতো ভাইদের অত্যাচারে পৈতৃক বাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন তিনি। সম্প্রতি নিজের মালিকানাধীন জমিতে বাড়ি নির্মাণের জন্য মাটি কাটা ও ভরাটের কাজ শুরু করলে চাচাতো ভাই আবদুল কুদ্দুসের নেতৃত্বে একদল লোক কাজে বাধা দেয়। এ সময় কাজ চালিয়ে যেতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ফারুক হোসেনের দাবি, বাধ্য হয়ে তিনি ৭ লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য আবারও হামলা চালানো হয়। এতে চার থেকে পাঁচজন শ্রমিক আহত হন। ভাঙচুর করা হয় মাটি কাটার ভেকুসহ নির্মাণ কাজের সরঞ্জাম।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

এদিকে, জমি সংক্রান্ত বিরোধের প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগও করেন ফারুক হোসেন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে নিজের জমির বৈধ কাগজপত্রের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।

একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই ব্যবসায়ী। মজিবুল হক মিন্টু, আবৃদুল লতিফ, তায়িব মিয়া, রং মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগকুমিল্লাচৌদ্দগ্রামব্যবসায়ীসংবাদ সম্মেলন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নভেম্বর ১৩, ২০২৬

গাইবান্ধায় চার দিনব্যাপী ‘গায়েন সিজন-২’ ভাওয়াইয়া উৎসব শুরু

নভেম্বর ১৩, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন তরুণ নিহত

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?