
তৈরি পোশাক কারখানায় নৈরাজ্য ঠেকাতে সাভারের আশুলিয়ায় পথসভা ও মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নবীনগরে জয় রেস্তোরাঁর সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে মোটরসাইকেল শোডাউন বের করেন দলীয় নেতাকর্মীরা। শোডাউনটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পথসভা ও শোডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

