পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া ডাংগী সেরাজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বল উপহার দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজানুর রহমানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বলগুলো তুলে দেওয়া হয়।
এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সহসভাপতি ও সাংবাদিক তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী শিক্ষক মাসুদ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়। বল উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
স্থানীয়দের মতে, পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যেন খেলাধুলার মাধ্যমে আনন্দময় শৈশব গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই আমার পক্ষ থেকে এই সামান্য উপহার। আমি চাই, আমাদের এলাকার প্রতিটি শিশু সুস্থ, সুন্দর ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠুক। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।”

