‘যদি থাকে বন্ধুর মন, গাং পাড় হইতে কতক্ষণ’ স্লোগানে নীলফামারীতে এসএসসি ব্যাচ ২০০৪-এর ২১ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে নীলফামারী জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি স্মৃতিচারণ, গল্প ও আড্ডায় মেতে ওঠেন তারা।
উদযাপন কমিটির সানাউল হক তনি জানান, ২০০৫ সালে এসএসসি উত্তীর্ণ দেশের ২৫টি জেলার শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিয়েছেন।
আয়োজকরা জানান, সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

