প্রবীণ হিতৈষি সংঘ নীলফামারী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ২১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার।
সংগঠনের সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন কামরুল আলম শাহ মুকুল।
সাধারণ সভা শেষে নির্বাচনী বোর্ডের প্রধান ইকবাল পাশা ২১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করেন। কমিটিতে কৃষিবিদ একেএম জাহাঙ্গীরকে সভাপতি, কামরুল আলম শাহ মুকুলকে সাধারণ সম্পাদক এবং আতাউর রহমান মুকুলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

