Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
চাকরিবাণিজ্য

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সেতুবন্ধন গড়তে চট্টগ্রামে ব্র্যাকের এমপ্লয়ার্স মিটআপ

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

চট্টগ্রামে চাকরিপ্রার্থীদের দক্ষতা ও নিয়োগদাতাদের প্রত্যাশার মধ্যে সমন্বয় গড়ে তুলতে এমপ্লয়ার্স মিটআপ ২০২৬ আয়োজন করেছে ব্র্যাকের ক্যারিয়ার হাব। এতে ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

চাকরিপ্রার্থীদের দক্ষতা, মানসিকতা ও নিয়োগদাতাদের প্রত্যাশার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে ‘এমপ্লয়ার্স মিটআপ ২০২৬’ আয়োজন করেছে ব্র্যাকের ক্যারিয়ার হাব।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

৭ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রয়্যাল সিমেন্ট, আরএসজিটি বাংলাদেশ, ইস্পাহানী গ্রুপ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, চিটাগং স্টক এক্সচেঞ্জ, পিএইচপি মোটরস, বাংলালিংক, ক্লিফটন গ্রুপ, কেএসআরএম, এ কে খান অ্যান্ড কোম্পানি, সামিত এলিয়েন্স পোর্ট লিমিটেড, ইপসা ও আইএসডিইসহ ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের এমপ্লয়মেন্ট ম্যানেজার মোহাম্মদ আলিউল আজিম। তিনি ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ব্র্যাকের লক্ষ্যের কথা তুলে ধরেন। এ লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ তৈরি এবং চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ক্যারিয়ার হাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন চট্টগ্রাম সেন্টারের ম্যানেজার আফরোজা খানম। তিনি জানান, চাকরিপ্রার্থীদের আরও কার্যকর সহায়তা দিতে ক্যারিয়ার হাবের কর্মীদের সাইকোসোশ্যাল কাউন্সেলিং বিষয়ে সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যারিয়ার হাব ইউনিভার্সিটি মডেলের আওতায় তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে স্নাতক সম্পন্ন করা পর্যন্ত চারটি ধাপে ক্যারিয়ার প্রস্তুতির উদ্যোগের কথা জানান তিনি। অনুষ্ঠানে ক্যারিয়ার হাবের দুই সফল অংশগ্রহণকারী ইমন বড়ুয়া ও জেমিমা ইসরাত রিজু তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

মুক্ত আলোচনায় নিয়োগদাতারা বর্তমান চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য বিশ্লেষণ, প্রযুক্তিগত দক্ষতা, সময়ানুবর্তিতা, পেশাদার আচরণ ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দ্রুত চাকরি বা উপার্জনের পরিবর্তে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা, বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ধারাবাহিক পেশাগত উন্নয়নের ওপর গুরুত্ব দেন তাঁরা।

এ সময় ক্যারিয়ার হাবের সঙ্গে যৌথভাবে ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি ভিজিট, জব অ্যাটাচমেন্ট ও প্রশিক্ষণের সুযোগ তৈরিতেও আগ্রহ প্রকাশ করেন নিয়োগদাতারা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ক্যারিয়ার হাবের এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফিসার জিসান বড়ুয়া অংশগ্রহণকারী ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামতের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, এমপ্লয়ার্স মিটআপের মূল লক্ষ্য শুধু নিয়োগদাতাদের সঙ্গে পরিচিতি তৈরি নয়; বরং চাকরির বাজারের বাস্তব চাহিদা, নিয়োগদাতাদের প্রত্যাশা এবং চাকরিপ্রার্থীদের প্রস্তুতির মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা। এ ধরনের সংলাপের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ক্যারিয়ার হাবের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতেও সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যারিয়ার হাবের ক্যারিয়ার কাউন্সেলিং অফিসার মরিয়ম আক্তার আসমা। আলোচনা শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আসন্ন ক্যারিয়ার এক্সপোতে নিজ নিজ প্রতিষ্ঠানের চাকরির শূন্যপদ নিয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

 

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগএমপ্লয়ার্স মিটআপ ২০২৬কর্মসংস্থানক্যারিয়ার এক্সপোক্যারিয়ার হাবচট্টগ্রামচাকরিপ্রার্থীচাকরির বাজারদক্ষতা উন্নয়নব্র্যাকব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মীরসরাইয়ের আদর্শ বন্ধু ফোরামের ১৮ বছর পূর্তি উৎসব আজ

নভেম্বর ১৩, ২০২৬

নতুন সম্পর্কের কথা স্পষ্ট করলেন সাবিলা নূর!

নভেম্বর ৭, ২০২৬

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি

নভেম্বর ৩, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক সই

নভেম্বর ৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?