গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধের লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুরে গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইডি) মো. ইকবাল মহসীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফআইডি) মো. আলী হোসেন এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ।
এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আব্দুল নাসের।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের কক্সবাজার শাখাপ্রধান মোহাম্মাদ বোরহান উদ্দিন খান, টেকনাফ শাখাপ্রধান মোহাম্মাদ সাইফুল্লাহ এবং বিভিন্ন এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিকরা।


