Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
জাতীয়ট্রেন্ডিং

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা, বাংলাদেশি পাসপোর্ট পাওয়া নিয়ে প্রশ্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ আটজন নিহত হয়েছেন। তাঁদের বাড়ি কক্সবাজারের চকরিয়ায় বলে খবর ছড়িয়ে পড়লেও নিহতদের পারিবারিক পরিচয় ও স্থানীয় ঠিকানা নিশ্চিত করতে পারেনি চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, নিহত ব্যক্তিরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

নিহতদের পরিচয় নিশ্চিত হতে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করা হলেও স্থানীয়ভাবে তাঁদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের অনেকের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। তাঁদের মধ্যে জিয়াউর রহমান নামের এক ব্যক্তি নব্বইয়ের দশকে বাংলাদেশ থেকে প্রথমে পাকিস্তান এবং পরে সৌদি আরবে যান। দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ সৌদি আরবে বসবাস করছিলেন।

স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তিরা রোহিঙ্গা বংশোদ্ভূত। এ কারণে বাংলাদেশে থাকা তাঁদের স্বজনেরা পরিচয় প্রকাশে অনাগ্রহী। তাঁদের আশঙ্কা, পরিচয় প্রকাশ করলে প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হতে পারে।

এদিকে নিহত ব্যক্তিরা কীভাবে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন এবং কোন প্রক্রিয়ায় সৌদি আরবে গেছেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের বাংলাদেশি পাসপোর্ট পেতে কারা সহযোগিতা করেছেন, সে বিষয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

জানা গেছে, বাংলাদেশ সময় গত শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সৌদি আরবের আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরদিন শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি জানান।

সৌদি আরবের বাংলাদেশ কনস্যুলেটের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তিনটি পরিবারের ১৩ জন সদস্য একটি ব্যক্তিগত গাড়িতে করে মদিনা থেকে জেদ্দায় ফিরছিলেন। পথে দ্রুতগতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

জেদ্দায় অবস্থিত আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ওই গাড়িতে ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে প্রথমে সাতজন নিহত হন। আহত হন আরও ছয়জন। পরে শনিবার রাতে মদিনা অঞ্চলের আল-হিমনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রতিষ্ঠানের স্টোরকিপার জিয়াউর রহমানের মেয়ে ইশরাহ মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়ায়।

নিহত ব্যক্তিরা হলেন আল আবীর কোল্ড স্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ইয়াছের ও ইয়াজের এবং দুই মেয়ে বুশরাহ ও ইশরাহ। এ ছাড়া একই দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির ফর্কলিফট চালক মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী মুন্নী, সানজিদা আক্তার এবং তাঁর দুই মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সৌদি আরবে নিহতদের বাড়ি চকরিয়ায় বলে জানার পর থেকে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে কেউ তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা দূতাবাস থেকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলায়ার বলেন, সৌদি আরবে আট বাংলাদেশি নিহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে নিহত ব্যক্তিরা চকরিয়ার বাসিন্দা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মন্ত্রণালয় থেকেও কোনো তথ্য জানানো হয়নি।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগআল হিমনাকক্সবাজারচকরিয়াজিয়াউর রহমানবাংলাদেশ কনস্যুলেটমদিনারোহিঙ্গা বংশোদ্ভূতসড়ক দুর্ঘটনাসৌদি আরবসৌদি আরবে বাংলাদেশি নিহত
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

খোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

মীরসরাইয়ের আদর্শ বন্ধু ফোরামের ১৮ বছর পূর্তি উৎসব আজ

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?