Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মফস্বল

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

মাওলা সুজন
মাওলা সুজন
Mowla-Sujon.jpg
Byমাওলা সুজন
নোয়াখালী
Follow:
- নোয়াখালী
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (২১ ) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারই বোন জামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

রোববার (৮ নভেম্বর) দবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই বাড়ির আব্দুল খালেকের ছোট ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে নিহত শহিদুলদের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। রোববার রাতে নিহতদের পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। পরে এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।

রাত সাড়ে ১২ টার দিকে শহিদুল তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবারও আবুল কাশেমের পরিবারের সদস্যদের বাকবিতন্ডায় জড়ায়। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে শহিদুলের সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাদের নিবৃত্ত করে যার যার ঘরে পাঠিয়ে দেয়। তবে এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।

পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের বড় ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে এসে ছুরি নিয়ে তার ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহতের বসত ঘরের সামনে যান। ওই সময় ঘরের দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন শহিদুল । এ সময় আরমান ও ফুয়াদ দুই ভাই তার ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে শহিদুল মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান বোন জামাই মামুন। তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে শহিদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। শহিদুলের মৃত্যুর খবর শুনে আবুল কাশেম, অভিযুক্ত তার দুই ছেলে আরমান ও ফুয়াদসহ ঘরের পুরুষেরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ২জন নারীকে আটক করে পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরমানের মা ও বোনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

তরিকুল ইসলামের স্মরণসভা সফল করতে শার্শায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নভেম্বর ১৩, ২০২৬

গাইবান্ধায় চার দিনব্যাপী ‘গায়েন সিজন-২’ ভাওয়াইয়া উৎসব শুরু

নভেম্বর ১৩, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন তরুণ নিহত

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?