গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। আজ সোমবার রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আজ বিকেলে লঞ্চঘাট এলাো থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। এর জের ধরে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কের উপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে সড়কের উপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটনায় দূর্বৃত্তরা। এ সময় বেশ কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষে চলাকালে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত ৫ জনকে – মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

