Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংপ্রবাস

বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের

শহীদ আহমদ
শহীদ আহমদ
Shahid-Ahmaed.jpg
Byশহীদ আহমদ
লিসবন, পর্তুগাল
Follow:
- লিসবন, পর্তুগাল
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসীদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সাংস্কৃতিক সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো পর্তুগালে বাংলাদেশি ও নেপালি কমিউনিটির দু’টি সংগঠন যৌথভাবে একটি বৃহৎ আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন করতে যাচ্ছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

 

আগামী বছরের ৮ জানুয়ারি লিসবনের ঐতিহ্যবাহী ‘সাগ্রেস ক্যাম্পো পিকেনো’ হলে ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী কৈলাস খেরের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে নেপালি কমিউনিটি অব পর্তুগাল। এই মেগা আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কাজা দো বাংলাদেশ’।

এই ব্যতিক্রমী সাংস্কৃতিক উদ্যোগের বিস্তারিত তুলে ধরতে কাজা দো বাংলাদেশের উদ্যোগে লিসবনের বেনফরমোসো রোডস্থ উজানভাটি রেস্তোরাঁর হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজকরা জানান, এটি কেবল একটি সাধারণ সংগীতানুষ্ঠান নয়, বরং প্রবাসের মাটিতে বসবাসরত বাংলাদেশি ও নেপালি কমিউনিটির মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ হয়েও প্রবাসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মধ্য দিয়ে সম্প্রীতি ও ঐক্যের এক নতুন বার্তা ছড়িয়ে দিতে চান তারা।

সংবাদ সম্মেলনে কাজা দো বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম আহমেদ, ইকবাল হোসাইন কাঞ্চন, শাহীন আহমেদ, ফারুক শিকদার, জুয়েল আহমেদ, শামীম আহমেদ, বাবু শিকদার ও রাবেল আহমেদ। নেপালি কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুনিল পেরিয়ার সহ অন্যান্য প্রতিনিধিরা।

আয়োজকদের প্রত্যাশা, কৈলাস খেরের এই জমকালো সংগীত সন্ধ্যা পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, নেপালি এবং অন্যান্য দেশের সংগীতপ্রেমীদের জন্য এক স্মরণীয় সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে। প্রবাসের মাটিতে বিভাজন নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক ঐক্যের বন্ধনই হোক আগামীর পথচলা—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

ট্যাগকৈলাস খেরনেপালি কমিউনিটিপর্তুগালপ্রবাসী বাংলাদেশিলিসবনসংগীত সন্ধ্যা
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
মালয়েশিয়ায় প্রবেশে বাধার তালিকায় দ্বিতীয় বাংলাদেশিরা
অভিবাসন প্রবাস ভ্রমণ লিড নিউজ
মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ড. ইউনূস
ট্রেন্ডিং প্রবাস ফোকাস শিক্ষা
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০
অপরাধ ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন
ট্রেন্ডিং ফোকাস ভিডিও রাজনীতি সচিবালয়
বন্যাবিধ্বস্ত নেপালকে পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকা দিচ্ছে ভারত
আন্তর্জাতিক ট্রেন্ডিং
আরব আমিরাত সরকারের ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতলেন বাংলাদেশি শহিদ 
গুড নিউজ ট্রেন্ডিং প্রবাস
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির
ট্রেন্ডিং ভিডিও রাজনীতি লিড নিউজ সচিবালয়

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

নভেম্বর ২৪, ২০২৬

২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী কমানোর লক্ষ্য মালয়েশিয়ার

নভেম্বর ২৩, ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ও টিয়াল শেল ছুড়ে ছত্রভঙ্গ

নভেম্বর ২৩, ২০২৬

আশুলিয়ায় চারটি কারখানা ছুটি ঘোষণা

নভেম্বর ২৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?