Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিক

১৯ ব্যক্তির সন্ধানে মাঠে ইমিগ্রেশন মালয়েশিয়ার জোহরে ফরেস্ট সিটির ‘নেটওয়ার্ক স্কুল’ বিতর্ক

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

3মালয়েশিয়ার জোহর রাজ্যের ফরেস্ট সিটিতে পরিচালিত বিতর্কিত নেটওয়ার্ক স্কুল–সংশ্লিষ্ট ১৯ ব্যক্তির অবস্থান এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তারা এখনো মালয়েশিয়ায় রয়েছেন নাকি অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন তা নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে।মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান সোমবার ১০৪তম ইমিগ্রেশন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, নেটওয়ার্ক স্কুল সংশ্লিষ্ট মোট ৪৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২১০ জন বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং ২০১ জন দেশ ত্যাগ করেছেন। তবে বাকি ১৯ জনের যাতায়াতের কোনো তথ্য পাওয়া যায়নি।

জাকারিয়া শাবান বলেন, সম্ভবত তারা অবৈধভাবে দেশ ছেড়েছেন কিংবা অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং তারা এখনও দেশে আছেন নাকি বেরিয়ে গেছেন, তা নিশ্চিত করার চেষ্টা করছি। তিনি জানান, এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, জোহর রাজ্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। মহাপরিচালক আরও জানান, এ পর্যন্ত নেটওয়ার্ক স্কুলে দুই দফা ইমিগ্রেশন অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে অবস্থানরত ৩৭৯ জন বিদেশির নথিপত্র যাচাই করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অভিযোগ উঠেছিল, সেগুলোর সত্যতা অভিযানে পাওয়া যায়নি।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

ফরেস্ট সিটির নেটওয়ার্ক স্কুল নিয়ে সম্প্রতি ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, দ্বিতীয় দেশের পাসপোর্ট ব্যবহার করে কয়েকজন ইসরায়েলি নাগরিক ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা দাবি ও প্রশ্ন ওঠে, যেখানে বলা হয়, বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি ইসরায়েলি নাগরিকেরাও দ্বিতীয় দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন।এ ঘটনার পর জোহরের মুখ্যমন্ত্রী দাতুক ওন হাফিজ গাজি স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন), ইমিগ্রেশন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম), রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস বিভাগ (জেকেডিএম) এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে নেটওয়ার্ক স্কুলের কার্যক্রমের ওপর পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন।

পরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইমিগ্রেশন বিভাগ, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও আইনের প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে মন্ত্রণালয় জানিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনসাধারণকে ভিত্তিহীন জল্পনা-কল্পনা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

নিউইয়র্কে চিকিৎসকের বিরুদ্ধে ৬৮ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতির অভিযোগ

নভেম্বর ১৩, ২০২৬

মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার উদ্যোগ

নভেম্বর ১১, ২০২৬

রোহিঙ্গা গণহত্যা মামলায় ১৯ নভেম্বর ঐতিহাসিক রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত

নভেম্বর ১০, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?