Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিক

জলবায়ু ক্ষতির দায়ে কোম্পানির বিরুদ্ধে মামলা ঠেকাতে নিউজিল্যান্ডে আইন পাস

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

newzilandজলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য কোম্পানিগুলোকে দায়ী করে মামলা করা ঠেকাতে বিতর্কিত একটি আইন পাস করেছে নিউজিল্যান্ড।

ডানপন্থি জোট সরকারের পক্ষ থেকে উত্থাপিত বিলটি মঙ্গলবার রাতে পার্লামেন্টে ৬৭-৫৩ ভোটে চূড়ান্ত অনুমোদন পায়। ওয়েলিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

সরকার বলেছে, দেওয়ানি মামলার মাধ্যমে যেন তাদের জলবায়ু নীতি বাধাগ্রস্ত না হয় এবং ব্যবসায়ীদের আস্থা ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করাই এ আইনের লক্ষ্য।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত পরিবেশগত ক্ষতিতে ভূমিকা রাখার অভিযোগে নিউজিল্যান্ডের ছয়টি বড় কোম্পানির বিরুদ্ধে আদিবাসী মাওরি জলবায়ু অধিকারকর্মী মাইকেল স্মিথের করা মামলার পরিপ্রেক্ষিতে আইনটি করা হয়। আইনটি কার্যকর হওয়ায় স্মিথের আইনি লড়াই কার্যত শেষ হয়ে গেছে। জাতীয় সম্প্রচারমাধ্যম আরএনজেডকে স্মিথ বলেন, এটি ‘গণতন্ত্রের জন্য একটি কালো দিন’।

তিনি বলেন, ‘পার্লামেন্ট যদি চলমান কোনো মামলা বাতিল করতে পারে, তাহলে কোনো আইনি দাবিই আর নিরাপদ নয়। রাজনৈতিকভাবে অসুবিধাজনক হয়ে উঠলেই তা বাতিল করা সম্ভব।’ স্মিথের মামলায় নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ও পরিচিত কয়েকটি কোম্পানিকে আসামি করা হয়েছিল। এর মধ্যে ছিল দুগ্ধ খাতের বৃহৎ প্রতিষ্ঠান ফনটেরা।

বিরোধী গ্রিন পার্টির আইনপ্রণেতা স্টিভ এবেল পার্লামেন্টে বলেন, জনস্বার্থের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে’ এই পরিবর্তন আনা হয়েছে। আইনমন্ত্রী পল গোল্ডস্মিথ বলেন, নতুন আইন জলবায়ু সংক্রান্ত দায়িত্বের বিষয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিশ্চয়তা দেবে।

গোল্ডস্মিথ বলেন, ‘হাইকোর্টে চলমান মামলায় একজন আবেদনকারী গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য ছয়টি বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন। এ মামলা এমন একটি নতুন ব্যবস্থা তৈরির ঝুঁকি তৈরি করছে, যা পার্লামেন্ট ইতোমধ্যে প্রণয়ন করা কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।’তিনি এক বিবৃতিতে বলেন, ‘এটি ব্যবসার আস্থা ও বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি করছে।’ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষতির দাবি নিষ্পত্তির জন্য আদালত উপযুক্ত জায়গা নয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এতে ‘জটিল পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক নানা বিষয়’ জড়িত।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ জাতীয় পর্যায়ে সরকারের মাধ্যমে পরিচালিত হওয়াই সবচেয়ে ভালো। আদালতে খণ্ড খণ্ড মামলা করে এর সমাধান করা উচিত নয়।’ গত মাসে একটি স্বাধীন জলবায়ু পরামর্শক সংস্থা সতর্ক করে বলেছে, সরকারের নীতির কারণে নিউজিল্যান্ড নির্ধারিত নিঃসরণ কমানোর লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে পারে।

আইন করে ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাইমেট চেঞ্জ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সরকার ২০২৫ সালে নিঃসরণ কমানোর বিষয়ে কমিশনের পরামর্শ উপেক্ষা করেছে। প্রতিবেদনে বলা হয়, ‘পথ পরিবর্তনের সুযোগ এখন খুবই সীমিত।’

কমিশন সতর্ক করে বলেছে, কৃষিকে নিঃসরণমূল্য নির্ধারণের আওতার বাইরে রাখা, পরিবেশবান্ধব যানবাহনের নিয়মে পরিবর্তন, ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা কমানো এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির অবকাঠামো স্থাপনের পরিকল্পনার কারণে অন্যান্য খাতে নিঃসরণ কমলেও সামগ্রিকভাবে তা বেড়ে যেতে পারে।

কমিশনের প্রধান নির্বাহী জো হেন্ডি বলেন, এসব তথ্য ‘স্পষ্ট সতর্কবার্তা।’ তিনি বলেন, ‘নিঃসরণ ধীরে ধীরে কমছে। তবে ২০২৪ সালে অগ্রগতি থেমে গেছে। বর্তমান নীতিগুলো প্রয়োজনীয় গতিতে কাজ করছে না।’

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

নিউইয়র্কে চিকিৎসকের বিরুদ্ধে ৬৮ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতির অভিযোগ

নভেম্বর ১৩, ২০২৬

মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার উদ্যোগ

নভেম্বর ১১, ২০২৬

রোহিঙ্গা গণহত্যা মামলায় ১৯ নভেম্বর ঐতিহাসিক রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত

নভেম্বর ১০, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?