Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকফোকাস

ডিসেম্বরে চালু হতে পারে পূর্ব উপকূলীয় রেল সংযোগ

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬
শেয়ার
7 Min Read
শেয়ার
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় রেল সংযোগ (ইসিআরএল)
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় রেল সংযোগ (ইসিআরএল)

মালয়েশিয়ার বহুল প্রতীক্ষিত পূর্ব উপকূলীয় রেল সংযোগ (ইসিআরএল) আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যাত্রী পরিবহন শুরু করতে পারে। প্রকল্পটির প্রথম ধাপের বাণিজ্যিক কার্যক্রম শুরুর মূল লক্ষ্য ছিল ২০২৭ সালের জানুয়ারি। তবে পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সন্তোষজনকভাবে এগোলে নির্ধারিত সময়ের আগেই যাত্রীসেবা চালুর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ গ্লোবাল পোষ্ট কন্টেন্ট
ডিসেম্বরেই চালুর প্রস্তুতিঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলবে ট্রেনচলছে ব্যাপক পরীক্ষাপণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকাকেলান্তানের অর্থনীতিতে নতুন সম্ভাবনাপ্রবৃদ্ধিতে এগোচ্ছে কেলান্তানকৃষি-খাদ্য ও পর্যটনে জোরদক্ষ মানবসম্পদে গুরুত্ব

৬৬৫ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎচালিত এই রেলপথ মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় রাজ্য কেলান্তান, তেরেংগানু ও পাহাংকে সেলাঙ্গরের ক্লাং উপত্যকার সঙ্গে যুক্ত করবে। প্রকল্পটি চালু হলে পূর্ব উপকূল ও ক্লাং উপত্যকার মধ্যে যাতায়াত ও পণ্য পরিবহনে নতুন সুযোগ তৈরি হবে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

ডিসেম্বরেই চালুর প্রস্তুতি

ইসিআরএল প্রকল্পটি দুই ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে কেলান্তানের কোটা ভারু থেকে সেলাঙ্গরের গোমবাক পর্যন্ত রেলপথ চালু হবে। দ্বিতীয় ধাপে গোমবাক থেকে পোর্ট ক্লাং পর্যন্ত অংশ যুক্ত হবে।

প্রথম ধাপের যাত্রীসেবা ২০২৭ সালের জানুয়ারিতে শুরুর কথা থাকলেও আগস্টে পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক ডিসেম্বরেই চালুর সম্ভাবনার কথা জানান। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর মালয়েশিয়া রেল লিংকের (এমআরএল) প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক সেরি দারউইস আবদুল রাজাক জানান, ইতিবাচক পরীক্ষার ফলের ভিত্তিতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জনসাধারণের জন্য রেলসেবা চালুর লক্ষ্যে কাজ চলছে।

এ জন্য রেলপথে ব্যাপক পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম চলছে। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই বাণিজ্যিক চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রথম ধাপের কাজের অগ্রগতি ৯৭ দশমিক ৬৫ শতাংশে পৌঁছেছে।

কোটা ভারু থেকে গোমবাক পর্যন্ত সড়কপথে যেখানে প্রায় সাত ঘণ্টা সময় লাগে, ইসিআরএল চালু হলে তা কমে প্রায় চার ঘণ্টায় নেমে আসবে। গোমবাক থেকে কুয়ালার তেরেংগানু যেতে প্রায় তিন ঘণ্টা এবং কুয়ান্তান যেতে প্রায় ১ ঘণ্টা ৩৫ মিনিট লাগবে বলে জানিয়েছে এমআরএল।

দ্বিতীয় ধাপে গোমবাক থেকে পোর্ট ক্লাং পর্যন্ত অংশ ২০২৭ সালের ডিসেম্বরে সম্পন্ন হওয়ার কথা। এই অংশে বাণিজ্যিক রেলসেবা শুরু হওয়ার লক্ষ্য ২০২৮ সালের জানুয়ারি।

ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন

ইসিআরএলের প্রথম ধাপে ছয় কোচের ১১টি বৈদ্যুতিক ট্রেন ব্যবহার করা হবে। প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ৪২৫ জন যাত্রী বহন করা যাবে। ট্রেনগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

ট্রেনে থাকবে শৌচাগার, লাগেজ রাখার ব্যবস্থা, খাবার ও পানীয় বিক্রির কাউন্টার, নামাজের কক্ষ ও অজুর ব্যবস্থা। প্রতিবন্ধী যাত্রীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে।

পুরো ইসিআরএল নেটওয়ার্কে ২০টি স্টেশন থাকবে। এর মধ্যে কিছু স্টেশন শুধু যাত্রীসেবার জন্য এবং অন্যগুলো যাত্রী ও পণ্য উভয় পরিবহনে ব্যবহারের জন্য নির্ধারিত।

চলছে ব্যাপক পরীক্ষা

ইসিআরএল চালুর আগে রেলপথের সম্ভাব্য ত্রুটি শনাক্ত করতে ব্যাপক পরিদর্শন ও পরীক্ষামূলক ট্রেন চলাচল চলছে।

১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪০টির বেশি কমপ্রিহেনসিভ ইনস্পেকশন ট্রেনের (সিআইটি) পরীক্ষামূলক চলাচল এবং ১২টি পণ্যবাহী ট্রেনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার সময় ট্রেনের গতি ঘণ্টায় ১৭৬ কিলোমিটার পর্যন্ত তোলা হয়েছে। তবে যাত্রীবাহী ট্রেনের নির্ধারিত সর্বোচ্চ পরিচালনগত গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

এর আগে আগস্টে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং (এসআইটি) ও ফাইনাল ফাংশনাল রান বা ত্রুটিমুক্ত চলাচলের পরীক্ষা শুরু হয়। এসব পরীক্ষা শেষ হওয়ার পর নিরাপত্তা অনুমোদন সাপেক্ষে বাণিজ্যিক সেবা চালুর প্রক্রিয়া এগোবে।

ইসিআরএলের যাত্রী ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। এমআরএল জানিয়েছে, পরিবহন মন্ত্রণালয় প্রয়োজনীয় মূল্যায়ন ও অনুমোদন শেষে চলতি বছরের শেষ নাগাদ ভাড়া ঘোষণা করতে পারে।

পণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা

ইসিআরএল শুধু যাত্রী পরিবহনের জন্য নয়, পণ্য পরিবহনের জন্যও ব্যবহার করা হবে। এ জন্য বৈদ্যুতিক ইঞ্জিনচালিত পণ্যবাহী ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পণ্যবাহী ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার হতে পারে। প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ৪৫টি ওয়াগন যুক্ত করা যাবে এবং একবারে প্রায় ৩ হাজার ৫০০ টন পণ্য পরিবহনের সক্ষমতা থাকবে।

ইসিআরএলের পণ্য পরিবহন ব্যবস্থা পূর্ব উপকূলীয় অঞ্চল থেকে দেশের গুরুত্বপূর্ণ বাজার ও বন্দরগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কেলান্তানের অর্থনীতিতে নতুন সম্ভাবনা

ইসিআরএলকে কেলান্তানের অর্থনৈতিক রূপান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে দেখছেন রাজ্যের সুলতান সুলতান মুহাম্মদ পঞ্চম। নতুন রেল যোগাযোগ কাজে লাগিয়ে বাজার সম্প্রসারণ, পণ্য পরিবহনে দক্ষতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার কোটা ভারুর ইস্তানা বালাই বেসারে নিজের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে সুলতান বলেন, ইসিআরএল চালুর পর শুরু থেকেই এর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, নতুন অবকাঠামো কাজে লাগিয়ে লজিস্টিক ব্যবস্থার দক্ষতা বাড়ানো, বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্য হিসেবে কেলান্তানের আকর্ষণ বাড়ানো সম্ভব।

ইসিআরএলকে ঘিরে সংশ্লিষ্ট সড়ক অবকাঠামো উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি। বিশেষ করে বান্দার বাহারু তুনজংয়ের ট্রানজিটভিত্তিক উন্নয়নকেন্দ্র এবং পাসির পুতেহের চেরাং তুলি কার্গোভিত্তিক উন্নয়নকেন্দ্রের সঙ্গে সংযোগকারী প্রধান সড়ক উন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান সুলতান।

প্রবৃদ্ধিতে এগোচ্ছে কেলান্তান

সুলতান মুহাম্মদ পঞ্চম বলেন, অবকাঠামোগত উন্নয়নের সুযোগ এমন সময়ে এসেছে, যখন কেলান্তানের অর্থনীতি ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে। ২০২৫ সালে রাজ্যটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৩ দশমিক ৩ শতাংশ।

রাজ্যের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান সেবা খাতের, যা মোট অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭১ দশমিক ৮ শতাংশ। কৃষি খাতের অবদান ১৯ দশমিক ৮ শতাংশ।

সুলতান জানান, মাচাং ও পাসির পুতেহের তোক বালিতে দুটি নতুন শিল্পাঞ্চলের কার্যক্রম আগামী বছর শুরু হওয়ার কথা রয়েছে। বড় উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নির্মাণ খাত এবং প্রাকৃতিক সম্পদভিত্তিক খনিজ খাতেও প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কেলান্তানকে পূর্ব উপকূলীয় অঞ্চলের ‘নীল অর্থনীতির’ অন্যতম নেতৃত্বদানকারী রাজ্যে পরিণত করার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। উপকূলীয় সম্পদ, সামুদ্রিক প্রতিবেশ, মৎস্য ও লজিস্টিক খাতকে টেকসইভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন সুলতান।

কৃষি-খাদ্য ও পর্যটনে জোর

কেলান্তানকে দেশের অন্যতম খাদ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন সুলতান। বিশেষ করে রানতাউ পাঞ্জাংকে কৃষি, পশুপালন, কৃষিভিত্তিক পর্যটন ও কৃষিপণ্যের মূল্য সংযোজনকারী শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।

পর্যটন খাত নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সুলতান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কেলান্তানে ১ কোটি ২০ লাখ দেশীয় দর্শনার্থী ও ৬৬ লাখ পর্যটক ভ্রমণ করেছেন।

কেলান্তানের সঙ্গে জাকার্তা ও সিঙ্গাপুরের আন্তর্জাতিক আকাশপথ চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও আন্তর্জাতিক রুট চালুর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্টং জিওপার্ককে জাতীয় জিওপার্কের মর্যাদা ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতে ইউনেসকো গ্লোবাল জিওপার্ক হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান সুলতান।

দক্ষ মানবসম্পদে গুরুত্ব

মানবসম্পদ উন্নয়নের ওপরও গুরুত্ব দেন সুলতান মুহাম্মদ পঞ্চম। ধর্মীয় শিক্ষা, সাধারণ শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

২০২৮ সালের মালয়েশিয়ান গেমস (সুকমা) সামনে রেখে রাজ্যের ক্রীড়া উন্নয়ন আরও জোরদার করার আহ্বান জানান সুলতান। একই সঙ্গে জনসেবা, পরিচ্ছন্নতা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

সুলতান বলেন, অবকাঠামো, শিল্প, পর্যটন, কৃষি ও সবুজ অর্থনীতির সম্ভাবনাকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারলে কেলান্তানের অর্থনৈতিক বিকাশ আরও বিস্তৃত হতে পারে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগপূর্ব উপকূলীয় রেল সংযোগমালয়েশিয়ারেলপথ
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প

নভেম্বর ১৩, ২০২৬

নিউইয়র্কে চিকিৎসকের বিরুদ্ধে ৬৮ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতির অভিযোগ

নভেম্বর ১৩, ২০২৬

হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

নভেম্বর ১২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?