ফয়সল মনসুর, কার্ডিফ : আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হবে ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ইনঅগুরেশন সেরিমনি ও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন। সম্মেলন সফল করতে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর রাতে ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে প্রস্তুতি সভা ও ডিনার পার্টির আয়োজন করা হয়।
সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেল।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব আসাদ মিয়া, আসকর আলী, আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, মফিকুল ইসলাম, ইকবাল আহমেদ, বদরউদ্দিন চৌধুরী বাবর, মোহাম্মদ মুজিব মিয়া, আলমগীর আলম, সাইফুল ইসলাম সিপু, সৈয়দ কাহের, জহির আলী, ফয়সল রহমান, বসর সিকদার, ইকবাল হোসেন, সুমন তরফদার, আব্দুল বাছিত বাচ্চু, আনোয়ার আলী, মাহমুদ মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, শামসুল হক রানু, এম এ রউফ, আব্দুল কাইয়ুম জহির, আব্দুল আজিজ মাখন, এম এ সামাদ, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ, আব্দুল বসর, পারভেজ খান, ফয়ছল চৌধুরী, জাভেদ আহমেদ, ফয়সল মনসুর, এনামুল হোসেন সুয়েব, আজম সবুজ, মহারাজ ও গিয়াস আহমেদ।
সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে সিলেটের ঐতিহ্য ও সম্প্রীতির পতাকা আরও উঁচুতে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রীয় সম্মেলন আরও প্রাণবন্ত, সফল ও স্মরণীয় হয়ে উঠবে।
তিনি বলেন, সম্মেলনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে।
সম্মেলন সফল করতে যুক্তরাজ্যপ্রবাসী সিলেটবাসীকে দলমত নির্বিশেষে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

