Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকট্রেন্ডিং

যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটসহ ৮ আইটি প্রতিষ্ঠানের গ্রিন কার্ড কার্যক্রম স্থগিত

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় মাইক্রোসফট, অ্যাডোবিসহ আটটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে দেশটির শীর্ষ নয়টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জালিয়াতি প্রতিরোধ এবং মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষার কথা বলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এসব পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়।

স্থগিতাদেশের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফট, অ্যাডোবি, কগনিজ্যান্ট, ইনফোসিস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, উইপ্রো, এইচসিএল ও ক্যাপজেমিনি। এসব প্রতিষ্ঠানের কর্মীদের জন্য নতুন স্থায়ী শ্রমিক সনদের আবেদন গ্রহণ এবং আগে জমা দেওয়া আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ রাখার কথা জানিয়েছে মার্কিন শ্রম বিভাগ।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা PERM একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়ায় নিয়োগদাতাকে প্রমাণ করতে হয়, বিদেশি কর্মী নিয়োগের কারণে যোগ্য মার্কিন কর্মীদের মজুরি ও চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত হবে না।

মাইক্রোসফটের বিরুদ্ধে ভ্যান্সের অভিযোগ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, মাইক্রোসফট মার্কিন কর্মীদের ছাঁটাই করার পাশাপাশি বিপুলসংখ্যক বিদেশি কর্মীর জন্য ভিসা ও গ্রিন কার্ডের সুবিধা নিয়েছে।

ভ্যান্সের দাবি, গত বছর প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে ছয় হাজার কর্মী ছাঁটাই করলেও একই সময়ে ৬ হাজার ৩০০টি এইচ-১বি অস্থায়ী কর্মী ভিসা এবং প্রায় তিন হাজার গ্রিন কার্ডের সুবিধা পেয়েছে।

তবে মাইক্রোসফটের বক্তব্য, গত অর্থবছরে এইচ-১বি ভিসার জন্য করা তাদের আবেদনের প্রায় ৮০ শতাংশই ছিল বর্তমান কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো অথবা ভিসার অবস্থা পরিবর্তনের জন্য। নতুন কর্মী নিয়োগের উদ্দেশ্যে এসব আবেদন করা হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রিন কার্ড প্রক্রিয়ায় কেন গুরুত্বপূর্ণ PERM

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের জন্য PERM প্রক্রিয়া বিদেশি দক্ষ কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এ ক্ষেত্রে নিয়োগদাতাকে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না, তা প্রমাণ করতে হয়।

মার্কিন শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি মাইক্রোসফট। ফলে প্রতিষ্ঠানটির ওপর নেওয়া পদক্ষেপ দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের আবেদনপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

তবে এই স্থগিতাদেশের অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মূলত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের আবেদনপ্রক্রিয়াই এর আওতায় এসেছে।

সম্মাননা অনুষ্ঠানের আগেই সমালোচনায় মাইক্রোসফট

ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের কয়েক ঘণ্টা আগে প্রযুক্তি খাতের কয়েকজন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। একসময় এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে আসা নাদেলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানান। প্রযুক্তির অগ্রগতি এবং যুক্তরাষ্ট্রের সমৃদ্ধিতে অবদান রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

মাইক্রোসফট এর আগে জানিয়েছিল, প্রতিষ্ঠানটি প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করবে। তবে এই ছাঁটাইয়ের ঘোষণা এবং বিদেশি কর্মীদের জন্য ভিসা আবেদনের বিষয়টি নিয়ে প্রশাসনের সমালোচনা নতুন করে বিতর্ক তৈরি করেছে।

বিশ্ববিদ্যালয়গুলোও তদন্তের আওতায়

প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ নয়টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসা ব্যবহারের মাধ্যমে মার্কিন কর্মীদের মজুরি ও চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগ এবং অভিবাসনব্যবস্থার ব্যবহার নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি প্রযুক্তিকর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ আরও অনিশ্চিত হতে পারে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগঅভিবাসননীতিঅ্যাডোবিএইচ-১বি ভিসাগ্রিন কার্ডডোনাল্ড ট্রাম্পপ্রযুক্তি খাতমাইক্রোসফটযুক্তরাষ্ট্র
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

খোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

মীরসরাইয়ের আদর্শ বন্ধু ফোরামের ১৮ বছর পূর্তি উৎসব আজ

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?