Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকট্রেন্ডিং

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমায় দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে বহিষ্কার করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ব্যক্তির আটকাদেশ ও বহিষ্কারের প্রস্তাবকে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানিতে এসব পর্যবেক্ষণ দেন বিচারপতি। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

মামলার শুনানিতে ওই ব্যক্তির আইনজীবী রবিউল ইসলাম জানান, কয়েকজন প্রতিবেশীর বক্তব্যের ভিত্তিতে সৃষ্ট সন্দেহের জেরে গত ৮ আগস্ট থেকে তার মক্কেলকে আটক রাখা হয়েছে। দুই মাসেরও বেশি সময় ধরে তিনি আটক রয়েছেন বলেও আদালতকে জানান আইনজীবী।

ওই ব্যক্তির স্ত্রী ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) জারি করা বহিষ্কারাদেশ এবং স্বামীর আটকাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। তবে তার স্ত্রীকে আটক করা হয়নি।

শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে নাগরিকত্ব প্রমাণের জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। কর্তৃপক্ষ আবেদনকারীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিচারপতি জানতে চান, কেন ওই ব্যক্তিকে প্রায় দুই মাস ধরে আটক রাখা হয়েছে এবং তার নাগরিকত্ব নির্ধারণে কেন সুস্পষ্ট ও প্রমাণযোগ্য প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। কেবল কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে কীভাবে কারও নাগরিকত্ব নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি।

আদালত আরও বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে আটক রাখা যায় না। ১৯৭০-এর দশকে কত মানুষ সীমান্ত পেরিয়ে এসেছেন এবং তাদের সবাইকে ফেরত পাঠানো সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি।

এ সময় তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বহিষ্কারাদেশ আপাতত স্থগিত রাখা হয়েছে। মামলাটি উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

রাজ্য সরকারের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট-জেনারেল রাজদীপ মজুমদার আদালতে দাবি করেন, আটক ব্যক্তি জাল নথিপত্রের ভিত্তিতে ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড সংগ্রহ করে থাকতে পারেন। তবে নাগরিকত্ব নির্ধারণের প্রক্রিয়া ও আটকাদেশের ভিত্তি নিয়ে আদালত প্রশ্ন তোলেন।

বিচারপতি বলেন, কাউকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের উচিত তার নথিপত্র যথাযথভাবে যাচাই করা। কয়েকজনের বক্তব্যের ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা যায় না।

ভারতে বাংলাভাষী মানুষের নাগরিকত্ব ও পরিচয় যাচাই নিয়ে চলমান বিতর্কের মধ্যেই কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ এলো।

গত বছরের মাঝামাঝি সময় থেকে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মুসলিম শ্রমিকদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে আদালত বা ট্রাইব্যুনালের আদেশ ছাড়াই সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সন্দেহভাজন বিদেশিদের আটক, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং বহিষ্কারের নীতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এ নীতির আওতায় সন্দেহভাজন বাংলাদেশিদের আটককেন্দ্রে রেখে দ্রুত বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে।

এর আগে বাংলাদেশে প্রায় এক বছর অবস্থানের পর আদালতের নির্দেশে জুলাই মাসে মালদহের মহদিপুর স্থলবন্দর দিয়ে চারজন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়।

নাগরিকত্ব, পরিচয়পত্র ও ভোটার তালিকা সংশোধন নিয়ে ভারতজুড়ে বিতর্কের মধ্যেই এ পর্যবেক্ষণ দিলেন বিচারপতি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় দেশজুড়ে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিরোধী দল ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নামও বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে নাম বাদ পড়া অনেক মানুষ সরকারি কল্যাণমূলক সুবিধা হারানো এবং নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ার আশঙ্কায় রয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

এসআইআর প্রক্রিয়া পরিচালনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও ভারতে বিক্ষোভ হয়েছে।

মামলাটির পরবর্তী শুনানিতে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব, আটকাদেশ ও বহিষ্কারের বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ায় বিবেচিত হবে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগএসআইআরকলকাতা হাইকোর্টনাগরিকত্ব বিতর্কপশ্চিমবঙ্গবাংলাদেশ-ভারতবাংলাদেশি নাগরিকভারত থেকে বহিষ্কার
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

খোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

মীরসরাইয়ের আদর্শ বন্ধু ফোরামের ১৮ বছর পূর্তি উৎসব আজ

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?