সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে তাদের গ্রেফতারের তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা গেছে, গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেফতার করা হয়েছে।
তবে তাদের বিরুদ্ধে করা মামলার বিস্তারিত অভিযোগ এবং গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

