Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংপ্রবাস

মালয়েশিয়ায় বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬
শেয়ার
5 Min Read
শেয়ার

বাংলাদেশ গ্লোবাল পোষ্ট কন্টেন্ট
উচ্চপ্রযুক্তির শিল্পায়নে জোর দিচ্ছে সেলাঙ্গরবিনিয়োগ সহজ করতে তিন উদ্যোগটেকসই শিল্পায়ন ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব

বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ, আধুনিক শিল্পায়ন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে মালয়েশিয়ায় শুরু হয়েছে চার দিনব্যাপী সেলাঙ্গর আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন (এসআইবিএস) ২০২৬। সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত সেলাঙ্গর বিনিয়োগ ও শিল্পপার্ক প্রদর্শনীতে (স্পার্ক) বাংলাদেশসহ আটটি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ১৯৮টি স্টলে তুলে ধরা হচ্ছে বিনিয়োগের সম্ভাবনা, আধুনিক প্রযুক্তি ও শিল্পায়নের নানা সুযোগ।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বুধবার (১৪ অক্টোবর) কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রী দাতুক সেরি আমিরুদ্দিন শারি। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।

বাংলাদেশ ছাড়াও প্রদর্শনীতে অংশ নিচ্ছে জাপান, ফিলিপাইন, কেনিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের প্রতিষ্ঠানগুলো।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের বিশেষ উদ্যোগ ও সহযোগিতায় এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে ইনভেস্ট বাংলাদেশ এবং দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩-এর মালয়েশীয় সহযোগী প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩ টেক এসডিএন বিএইচডি।

এ অংশগ্রহণের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বাংলাদেশের সফটওয়্যার প্রকৌশল, ডিজিটাল উদ্ভাবন ও আন্তর্জাতিক প্রযুক্তিসেবা দেওয়ার সক্ষমতা তুলে ধরা হচ্ছে। ব্যাংকিং, আর্থিক প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও খুচরা বিক্রিসহ বিভিন্ন খাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ব্রেইন স্টেশন ২৩-এর।

প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি চাহিদাভিত্তিক সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন, স্বয়ংক্রিয়করণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, উপাত্ত বিশ্লেষণ এবং বর্ধিত ও ভার্চ্যুয়াল বাস্তবতাভিত্তিক প্রযুক্তি সমাধান প্রদর্শন করছে। এসব প্রযুক্তির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের কাছে বাংলাদেশের প্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি দুই দেশের মধ্যে প্রযুক্তিসেবা রপ্তানি এবং যৌথ প্রকল্প সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

প্রদর্শনীর প্রথম দিন বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। এ সময় মালয়েশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরাও প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

উচ্চপ্রযুক্তির শিল্পায়নে জোর দিচ্ছে সেলাঙ্গর

উদ্বোধনী বক্তব্যে সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি রাজ্যটির শিল্পায়ন ও বিনিয়োগ কৌশলের পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন, সেলাঙ্গর আর শুধু কম খরচে পণ্য উৎপাদনের কেন্দ্র হিসেবে থাকতে চায় না। নিজস্ব উদ্ভাবন, প্রযুক্তি ও মেধাস্বত্বের ভিত্তিতে শিল্পের বিকাশ ঘটিয়ে ‘মালয়েশিয়ায় তৈরি’ ধারণা থেকে ‘মালয়েশিয়ায় নকশা ও প্রকৌশল’ভিত্তিক অর্থনীতিতে প্রবেশ করতে চায় রাজ্যটি।

বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা কেবল সস্তা জমি কিংবা কম মজুরির শ্রম খুঁজছেন, তাদের লক্ষ্য করে সেলাঙ্গর বিনিয়োগ আকর্ষণ করছে না। বরং উন্নত প্রযুক্তি, দক্ষ জনশক্তি, উদ্ভাবন ও টেকসই অংশীদারত্ব নিয়ে আসতে আগ্রহী বিনিয়োগকারীদের স্বাগত জানানো হচ্ছে।

বিশেষ করে অর্ধপরিবাহী চিপের নকশা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবেশবান্ধব উচ্চপ্রযুক্তি শিল্পের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সেলাঙ্গর।

বিনিয়োগ সহজ করতে তিন উদ্যোগ

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং শিল্পায়নের উপযোগী পরিবেশ তৈরিতে তিনটি কৌশলগত উদ্যোগ চালু করেছে ইনভেস্ট সেলাঙ্গর বেরহাদ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক হাসান আজহারি ইদ্রিস উদ্যোগগুলো উদ্বোধন করেন।

উদ্যোগগুলোর মধ্যে রয়েছে সেলাঙ্গরের বিনিয়োগ নির্দেশিকা ও প্রচারমূলক প্রকাশনা, দক্ষ জনশক্তির বাজার ও সক্ষমতা নিয়ে বিশেষায়িত প্রতিবেদন এবং ‘ইনভেস্ট সেলাঙ্গর প্রেফার্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ কর্মসূচি।

আয়োজকদের মতে, এসব উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী শিল্পপার্ক নির্বাচন, দক্ষ কর্মীর প্রাপ্যতা সম্পর্কে ধারণা লাভ এবং বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য সহজে পাবেন।

চার দিনব্যাপী এ আয়োজন বৈশ্বিক বিনিয়োগকারী, শিল্পপার্ক উন্নয়নকারী এবং উৎপাদন খাতের প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করছে।

প্রদর্শনীতে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় আবাসন ও শিল্পপার্ক উন্নয়নকারী প্রতিষ্ঠান ইকোওয়ার্ল্ড, সিমে ডার্বি প্রপার্টি, সানওয়ে রাওয়াং সিটি ও এনসিটি গ্রুপ অংশ নিয়েছে। পাশাপাশি স্যান্ডিস্ক, নেক্সপেরিয়া, অপস্টার ও স্কাইচিপসহ ১৪০টিরও বেশি প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরছে।

এবারের সম্মেলনে চীন, বাংলাদেশ, কানাডা, জার্মানি, ভারত ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা ৩৫ জন উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধিকে আতিথ্য দিচ্ছে ইনভেস্ট সেলাঙ্গর। তাঁদের জন্য একান্ত ব্যবসায়িক বৈঠক, শিল্পপার্ক সরেজমিনে পরিদর্শন এবং ব্যবসায়িক যোগাযোগ তৈরির বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

টেকসই শিল্পায়ন ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব

শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নও এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়। সেলাঙ্গর পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দূষিত পানি নিঃসরণ শূন্যে নামিয়ে আনার নীতি এবং পানি পুনর্ব্যবহারের উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এ ছাড়া জাপানের টোকিও ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহায়তা কেন্দ্রের সহযোগিতায় আন্তসীমান্ত ব্যবসা নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘পারমাণবিক শক্তি: আসুন আলোচনা করি’ শীর্ষক উচ্চপর্যায়ের সেমিনার। ওয়ার্ল্ডওয়াইড হোল্ডিংস বেরহাদের আয়োজনে এতে মালয়েশিয়ার পরমাণু শক্তি উপদেষ্টা পরিষদের প্রতিনিধি এবং জ্বালানি খাতের বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা রয়েছে। সেমিনারে দেশটির ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা, পারমাণবিক শক্তির বাণিজ্যিক সম্ভাবনা এবং এ খাতে সম্ভাব্য কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা।

আয়োজকদের প্রত্যাশা, স্পার্ক ২০২৬ মালয়েশিয়ার শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বাণিজ্য, প্রযুক্তিসেবা রপ্তানি ও আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করবে।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগSIBS 2026SPARK 2026প্রযুক্তি খাতবাংলাদেশি প্রতিষ্ঠানবিদেশি বিনিয়োগবিনিয়োগ সম্মেলনব্রেইন স্টেশন ২৩মালয়েশিয়াশিল্পায়নসেলাঙ্গর
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

খোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?