দুর্গাপূজার আনন্দ, ঐতিহ্য ও আবেগঘন মুহূর্ত স্মার্টফোনের ক্যামেরায় ধারণ করে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করেছে অপো। ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ শীর্ষক ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবহারকারীদের সৃজনশীলতা ও পূজার বিশেষ মুহূর্তগুলো তুলে ধরতে চায় স্মার্টফোন ব্র্যান্ডটি।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, দুর্গাপূজা মানেই উৎসবের আমেজ, ঐতিহ্য এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো অর্থবহ মুহূর্ত। এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোন ফটোগ্রাফির সাহায্যে নিজেদের সৃজনশীলতা, উৎসবের আবেগঘন মুহূর্ত এবং ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প তুলে ধরতে পারবেন।
তিনি আরও বলেন, অংশগ্রহণকারীরা তাঁদের তোলা ছবির মাধ্যমে পূজার অনন্য অভিজ্ঞতাগুলো কীভাবে তুলে ধরেন, তা দেখতে চায় অপো।
বর্তমানে দৈনন্দিন জীবনের গল্প ও স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে স্মার্টফোন ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে অপোর এই উদ্যোগ ব্র্যান্ডটির প্রতিশ্রুতির প্রতিফলন। উৎসবের আনন্দ, আবেগ ও ঐতিহ্যকে ছবির মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই ক্যাম্পেইনটির লক্ষ্য।

