Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকট্রেন্ডিং

ভিয়েতনাম সফর নিয়ে রাহুল গান্ধীকে বিজেপির কটাক্ষ, পাল্টা জবাব কংগ্রেসের

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
ঢাকা
Follow:
- ঢাকা
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিরোধীদের আন্দোলনের মধ্যেই রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কংগ্রেস নেতার বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলে তাঁকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাবে কংগ্রেসের দাবি, রাহুলের ব্যক্তিগত সফর নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করছে শাসক দল।

২০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির এক্স হ্যান্ডেল থেকে বিমানে রাহুল গান্ধীর একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে কটাক্ষ করে লেখা হয়, মিথ্যা ছড়াতে ছড়াতে ক্লান্ত হয়ে এবার কয়েক দিনের জন্য ভিয়েতনাম ঘুরে আসা যাক। বিজেপির এই পোস্ট ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বিজেপির মুখপাত্র আর পি সিং দাবি করেন, রাহুল গান্ধী এর আগেও রাজনৈতিক কর্মসূচির পর দীর্ঘ সময় বিদেশে কাটিয়েছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিশ্রমের চাপ নিতে না পেরেই বারবার ছুটিতে বিদেশে চলে যান কংগ্রেস নেতা।

বিজেপির নেত্রী শাহজিয়া ইলমিও রাহুলকে নিশানা করেন। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করলেও রাহুল বেশিদিন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকতে পারেননি। তাঁর বিদেশ সফরকে কটাক্ষ করে বিজেপি নেত্রী বলেন, আবার শুরু হয়েছে রাহুলের পর্যটন।

বিজেপির অভিযোগের জবাবে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, রাহুল গান্ধী কোথায় যাবেন, তা নিয়ে অযথা প্রশ্ন তোলা হচ্ছে। তাঁর বক্তব্য, বিদেশ সফরের সময় রাহুল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বুদ্ধিজীবী ও সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন। ফলে তাঁর সফরকে শুধুমাত্র ছুটি হিসেবে দেখানো ঠিক নয়।

পাল্টা আক্রমণ করে সন্দীপ দীক্ষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের প্রসঙ্গও তোলেন। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে যদি আপত্তি না থাকে, তা হলে রাহুল গান্ধীর সফর নিয়ে বিজেপির এত আপত্তি কেন?

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশন ও বিজেপি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগও তুলেছে বিজেপি।

রাহুলের ভিয়েতনাম সফরকে কেন্দ্র করে এই রাজনৈতিক চাপানউতোরে ভোটার তালিকা সংশোধন নিয়ে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত আরও একবার সামনে এল।

বাংলাদেশ গ্লোবাল অনলাইনে পড়তে স্ক্যান করুন
ট্যাগএসআইআরকংগ্রেসজ্ঞানেশ কুমারবিজেপিভারতীয় রাজনীতিভিয়েতনাম সফররাহুল গান্ধী
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার
ট্রেন্ডিং প্রবাস লিড নিউজ
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৩০০ ছাড়াল
স্বাস্থ্য ট্রেন্ডিং ফোকাস
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
জাতীয় ট্রেন্ডিং লিড নিউজ
ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা
প্রবাস
সিন্ডিকেটের চাপ উপেক্ষা করে শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক, কতটা রক্ষা পাবে কর্মীদের স্বার্থ?
অর্থনীতি প্রবাস
ক্ষমতার দম্ভে আমিত্বের অহংকারে অন্যকে ছোট করার বিকৃত আনন্দ!
মতামত
প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো ও পেনশন প্রদানের আহ্বান মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটির
প্রবাস
লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মফস্বল

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

খোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নভেম্বর ১৩, ২০২৬

যুবসমাজের কর্মসংস্থানের জন্য সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

দেশে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬

মীরসরাইয়ের আদর্শ বন্ধু ফোরামের ১৮ বছর পূর্তি উৎসব আজ

নভেম্বর ১৩, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: [email protected]

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?