
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সাবসিডিয়ারি কোম্পানি এম ক্যাশ লিঃ-এর পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভা গত সোমবার (১৯ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। এম ক্যাশ লিঃ-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় এম ক্যাশ লিঃ-এর ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান এবং এম ক্যাশ-এর ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) কাজী মোহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন।

