
ইতালির মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে প্রতি বছরের মতো এবারও মিলানোর তুররো পার্কে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ২০২৬ । অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা প্রদর্শন করা হয়। প্রবাসের যান্ত্রিক জীবনের মাঝেও আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠা পুলি যেনো হারিয়ে না যায় এবং এর ধারাবাহিকতা যেনো প্রজন্মের পরে প্রজন্ম ধরে রাখাতে শেখে,এই লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।

শৈশবের স্মৃতি বিজড়িত দেশীয় প্রাচীন ও দুর্লভ বিভিন্ন পিঠা প্রবাসে বসে স্বাদ নিতে পেরে ধন্যবাদ ও সম্মান জানানো হয় – যারা এই পিঠা তৈরি করেছেন সেই প্রবাসী নারীদের। আগত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইতালি প্রবাসী সফল উদ্যোক্তা মনির হোসেন, জুলহাস উদ্দিন আহমেদ, তুহিন মোড়ল এবং মোশারফ হোসেন সহ অন্যরা।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো বিভিন্ন প্রতিযোগিতা, শিশুদের বিনোদনসহ নানা আয়োজন। এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান আগতরা। সবশেষে ছিল মধ্যাহ্নভোজ।

